বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। উত্তরবঙ্গে জোরকদমে প্রচার করছে রাজনৈতিক দলগুলি। সভা, মিছিলও চলছে। সেই আবহে বামপ্রার্থীর মানবিকতার ছবি ধরা পড়ল। প্রচারে বেরিয়ে খবর পেয়েছিলেন, হাসপাতালে এক মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন। এদিকে রক্তের সংকট রয়েছে, ডোনার ছাড়া রক্ত দেওয়া যাবে না। এমন কথাই হাসপাতালের তরফে রোগীর পরিজনদের বলা হয়েছিল। সে কথা শুনে আর কালবিলম্ব না করে প্রচার না করেই হাসপাতালে ছুটলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। রক্তদান করে ওই রোগীর জীবন বাঁচালেন তিনি।
এই বিষয়ে আরও খবর
ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। জানা গিয়েছে, গঙ্গারামপুর কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী বিপ্লব বর্মন। এলাকায় ঘুরে ঘুরে প্রচারের পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগও করছেন তিনি। রবিবার সকালেও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন তিনি। গঙ্গারামপুরের ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলছিল। সেসময় খবর আসে, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক মুমূর্ষু রোগীর দ্রুত রক্তের প্রয়োজন। কিন্তু সেই রক্ত মিলছে না। রক্তদাতারও সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে ডোনার না পাওয়া গেলে ব্লাডব্যাঙ্ক থেকে রক্ত দেওয়া সম্ভব নয়, সে কথা জানানো হয়েছিল।
সেই কথা শোনার পরই প্রচার ফেলে সিপিএম প্রার্থী বিপ্লব বর্মন সোজা হাসপাতালের ব্লাডব্যাঙ্ক চলে যান। রক্ত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর রক্ত নেন। সময় মতো রক্ত না পেলে ওই রোগীর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে যেত। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই বিষয়ে সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন জানিয়েছেন, তিনি ১৮ বছর বয়স থেকে রক্ত দিয়ে আসছেন। রক্তদান মানে জীবন দান, সেই বিশ্বাসেই প্রচার ফেলে এসে রক্ত দেওয়া।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব



