West Bengal Assembly Election

শাহকে খাইয়েও স্বপ্নভঙ্গ, মতুয়া নেতা সেই নবীন এখন খাটছেন তৃণমূলের হয়ে

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে অমিত শাহ নিউটাউনের মতুয়া 'মুখ' নবীন বিশ্বাসের জ্যোতিনগরের বাড়ি গিয়েছিলেন। খাদ্য বিশেষজ্ঞদের বিশেষ নজরদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা, নলেন গুড়ের পায়েস তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজ সেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস জুগিয়েছিলেন, বিজেপি সরকার আছে। মোদিজি আছেন। মতুয়ারা এ দেশের নাগরিকত্ব পাবেনই।

Advertisement
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৫:৩৭

options
link
শাহকে খাইয়েও স্বপ্নভঙ্গ, মতুয়া নেতা সেই নবীন এখন খাটছেন তৃণমূলের হয়ে
২০২০ সালে মতুয়াবাড়িতে মধ্যাহ্নভজে শাহ। ফাইল ছবি।

দিল্লি থেকে ‘চার্টার্ড’ বিমানে অতিথি হয়ে উড়ে এসেছিলেন। নিউটাউনের মতুয়া বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, আমি আছি চিন্তা নেই। মতুয়ারা এ দেশের নাগরিকত্ব পাবেনই। পাঁচ বছরের মাথায় ‘শাহি’ প্রতিশ্রুতি ভঙ্গ! এসআইআর-এর গুঁতোয় ‘বেনাগরিক’ হয়ে পড়ার যন্ত্রণায় কার্যত ক্ষোভে ফুঁসছে কলকাতার উপকণ্ঠে নিউটাউনের সেই মতুয়া গড়।

Advertisement

২০২০ সালের ৬ নভেম্বর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের মতুয়া ‘মুখ’ নবীন বিশ্বাসের জ্যোতিনগরের বাড়ি গিয়েছিলেন। খাদ্য বিশেষজ্ঞদের বিশেষ নজরদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা, নলেন গুড়ের পায়েস তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজ সেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস জুগিয়েছিলেন, বিজেপি সরকার আছে। মোদিজি আছেন। মতুয়ারা এ দেশের নাগরিকত্ব পাবেনই। শাহর সেই প্রতিশ্রুতিতে নিউটাউনের মতুয়া ভোটে বিজেপির ঝুলি ভরেছিল। আবার একটা বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) ঘুরে আসতেই বিজেপিতে কার্যত মোহভঙ্গ মতুয়ারা। এসআইআর-এর মিথ্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে, পরিস্থিতি বেগতিক বুঝে নিউটাউনের ক্ষুব্ধ মতুয়া ভোট শাসক ঘাসফুলে স্যুইং হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার সকালে মতুয়া অঞ্চল হিসাবে পরিচিত বিধাননগর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড অধীনস্থ শুলংগড়ি, জ্যোতিনগর এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন রাজারহাট-নিউটাউনের ঘাসফুল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। সারাক্ষণ তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে হাঁটলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস-সহ বহু মতুয়া। অনেকেই তাপসকে দেখে ঘরের বাইরে বেরিয়ে আসেন। হরিচাঁদ ঠাকুরের ভক্তি আন্দোলনের প্রতীক নিশান উড়িয়ে, ডঙ্কা, শিঙা বাজিয়ে তৃণমূল প্রার্থীকে বিপুল সমর্থন জুগিয়েছেন।

Advertisement

নবীনবাবু আরও জানিয়েছেন, বিধাননগর, নিউটাউন এবং গোপালপুর, এই তিন বিধানসভা এলাকা মিলিয়ে এসআইআর-এ প্রায় ৬০ হাজার মতুয়াদের নাম বিবেচনাধীন ছিল। এই ফাঁদে সুধাংশু সরকার, গণেশ মণ্ডল-সহ প্রায় ১৪ হাজার মতুয়াদের নাম বাতিলের খাতায় ধরা হয়েছে। ভোটবাক্সে যার মাশুল গুনতে হবে বিজেপিকে।

তাপস চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, প্রচারে মতুয়াদের অভূতপূর্ব সাড়া মিলেছে। এসআইআর ইস্যুতে ক্ষুদ্ধ নবীনদের আক্ষেপ, ‘মিত্র’ এখন শত্রু হয়ে উঠেছে। নাগরিকত্বের প্রতিশ্রুতিতে মতুয়াদের সঙ্গে মিথ্যাচার করেছে মোদি সরকার।” নবীনবাবু আরও জানিয়েছেন, বিধাননগর, নিউটাউন এবং গোপালপুর, এই তিন বিধানসভা এলাকা মিলিয়ে এসআইআর-এ প্রায় ৬০ হাজার মতুয়াদের নাম বিবেচনাধীন ছিল। এই ফাঁদে সুধাংশু সরকার, গণেশ মণ্ডল-সহ প্রায় ১৪ হাজার মতুয়াদের নাম বাতিলের খাতায় ধরা হয়েছে। ভোটবাক্সে যার মাশুল গুনতে হবে বিজেপিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.