Election Commision of India

প্রথম দফা ভোটের ৩ দিন আগে ফের প্রশাসনে রদবদল! শুভেন্দুর জেলায় নতুন এসডিপিও নিয়োগ কমিশনের

শনিবার নির্দেশিকা জারি করে রাজ্যের দুই পুলিশ আধিকারিকের নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। রবিবার বিকেল ৫টার মধ্যেই নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাজে যোগ দিতে হবে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২৮

options
link
প্রথম দফা ভোটের ৩ দিন আগে ফের প্রশাসনে রদবদল! শুভেন্দুর জেলায় নতুন এসডিপিও নিয়োগ কমিশনের
ফাইল ছবি।

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। ঠিক চার দিন আগে ফের রাজ্যের পুলিশ প্রশাসনের রদবদল করল নির্বাচন কমিশন। শনিবার নির্দেশিকা জারি করে রাজ্যের দুই পুলিশ আধিকারিকের নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। হলদিয়া ও কাঁথিতে নতুন এসডিপিও নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

Advertisement

কমিশনের নির্দেশিকায় যে দুই আধিকারিকের নাম রয়েছে, তারা হলেন আইপিএস অলোক কুমার। যাঁকে হলদিয়ার এসডিপিও হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যজন হলেন অতনু ঘোষাল। তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত। তাঁকে এবার কাঁথির এসিডিপিও দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রবিবার বিকেল ৫টার মধ্যেই নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাজ যোগ দিতে হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের একটি প্রস্তাবের ভিত্তিতেই এই বদলি ও নতুন পোস্টিংয়ের অনমোদন দেওয়া হয়েছে। 

Advertisement

নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রশাসনিক খোলনলচে বদলে ফেলতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ভোটের ৪ দিন আগেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া এই দুই পুলিশ আধিকারিককে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের পদে যোগ দিতে হবে। উল্লেখ্য, প্রথম দফা ভোট আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। পূর্ব মেদিনীপুরেও প্রথম দফাতেই ভোট গ্রহণ। তার ৪ দিন আগে দুই এসডিপিও-র বদলির নির্দেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

আগেও একাধিক এসডিপিও-কেও বদলি করেছে কমিশন। এর আগে বেলডাঙার এসডিপিও-র পদ থেকে উত্তম গড়াইকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় আনন্দজিৎ হোড়কে বেলডাঙার নতুন এসডিপিও করা হয়। এবার রাজ্যের আরও দুই এসডিপিও-কে বদল করা হল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.