West Bengal Assembly Election

৫২ লক্ষ ভোটারের নিষ্পত্তি, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে জানাল কমিশনের

সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। এ দিকে বহু ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষদের একটা অংশের মধ্যে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৭:৪৭

options
link
৫২ লক্ষ ভোটারের নিষ্পত্তি, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে জানাল কমিশনের
ফাইল ছবি।

অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় ৩ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হল। এখনও পর্যন্ত মোট ৫২ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানাল কমিশন। তবে কত জনের নাম যোগ বা বিয়োগ হল তা স্পষ্ট করেনি কমিশন।

Advertisement

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের পর জানা যায়, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা সেই নামের নিষ্পত্তির কাজ করছেন। অষ্টম তালিকা প্রকাশের পর জানা গিয়েছে, আর ৭ লক্ষের কিছু বেশি ভোটারের নামের নিষ্পত্তি হওয়ার বাকি রয়েছে। কমিশনের আশা এই গতিতে কাজ চললে ৭ এপ্রিলের মধ্যে সব নাম নিষ্পত্তি হয়ে যাবে।

Advertisement

সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary List) যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে বহু ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষদের একটা অংশের মধ্যে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। মালদহের ঘটনা প্রাক্তন বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Advertisement

উল্লেখ্য, প্রথম দফায় রাজ্যের ১৫২ আসনে ভোট ২৩ এপ্রিল। মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। ওইদিন পর্যন্ত ১৫২ টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় যতজনের নাম থাকবে, তাঁরাই ভোট (West Bengal Assembly Election) দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে, যে ১৪২ আসনে ভোট দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল, সেখানে মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল। ততদিন পর্যন্ত যাঁদের নাম থাকবে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ ৯ এপ্রিল সামগ্রিকভাবে জানা যাবে এসআইআরের পর এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা কত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.