Election Commission

ভোটকর্মীদের ভাতা বাড়াল কমিশন, জেনে নিন কে কত টাকা পাবেন

প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবজার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের ভাতা বাড়ানো হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:০৭

options
link
ভোটকর্মীদের ভাতা বাড়াল কমিশন, জেনে নিন কে কত টাকা পাবেন
ফাইল ছবি।

রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আবহে বড় সিদ্ধান্ত কমিশনের। বাড়ল প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবজার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের ভাতা বাড়ানো হয়েছে। এই বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। দীর্ঘদিন পর এই সংশোধন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ২০১৪-২০১৬ সালের মধ্যে শেষবার বড়সড় সংশোধন ভাতা বেড়েছিল।

Advertisement
  • প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজার দৈনিক ৩৫০ টাকা পেতেন। বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা।
  • পোলিং অফিসাররা আগে দৈনিক ২৫০ টাকা পেতেন। এখন তাঁরা পাবেন ৪০০ টাকা।
  • কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা দৈনিক ২৫০ টাকা পান। বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ টাকা।
  • গ্রুপ ডি কর্মীরা দৈনিক ২০০ টাকা পেতেন। বেড়ে দাঁড়াল ৩৫০ টাকা।
  • ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড, মনিটরিং সেলের দায়িত্বে থাকা কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছে। আগে দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পেতেন। এখন তাঁদের ২ হাজার থেকে ৩ হাজার টাকা দেওয়া হবে।
  • মাইক্রো অবজার্ভারদের ভাতা দৈনিক ১ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা হয়েছে।

সিএপিএফ এবং আধিকারিকদের ভাতা:

Advertisement
  • সিএপিএফ এবং আধিকারিকদের বেতনও বাড়ানো হয়েছে। ১৫ দিনের কম ডিউটিরত গেজেটেড অফিসারদের ভাতা ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার টাকা হয়েছে।
  • ১৫ দিনের বেশি হলে সাপ্তাহিক ভাড়া ১ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা হয়েছে।

সাব অর্ডিনেট আধিকারিকদের ভাতা:
১৫ দিনের কম কর্তব্যরত কনস্টেবলদের ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা হয়েছে।

Advertisement

খাবার ভাতাতে বৃদ্ধি

  • ভোটগ্রহণ ও গণনার দায়িত্বে থাকা কর্মীদের খাবার ভাতা ১৫০ টাকা বেড়ে ৫০০ টাকা হয়েছে।
  • এছাড়া সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের ভাতা ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা হয়েছে।

ভোটকর্মীদের কাজে উৎসাহ দিতে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.