West Bengal Assembly Election

‘বার্নল, বোরোলিন মজুত রাখুন’, হিন্দি গান শুনিয়ে কমিশনের ইঙ্গিতপূর্ণ পোস্টে তোলপাড় ভোটবঙ্গ

ভোটের বাংলার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন কমিশনের একটি সোশাল মিডিয়া পোস্ট। যেখানে মাধুরী দীক্ষিত ও আমির খানের সিনেমার বিখ্যাত গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল 'হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে...ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৭:০৪

options
link
‘বার্নল, বোরোলিন মজুত রাখুন’, হিন্দি গান শুনিয়ে কমিশনের ইঙ্গিতপূর্ণ পোস্টে তোলপাড় ভোটবঙ্গ
'বার্নল, বোরোলিন মজুত রাখুন', সোশাল মিডিয়ায় পরামর্শ নির্বাচন কমিশনের।

হাতে গোনা আর মাত্র ক’টা দিন। আগামী সপ্তাহেই বাংলায় প্রথম দফার ভোট (West Bengal Assembly Election)। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ঝাঁপিয়েছে শাসক-বিরোধী সবপক্ষ। একে অপরকে লক্ষ্য করে ছুড়ে দিচ্ছে ঝাঁজাল আক্রমণ। এই আবহে এবার ভোটের আগে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করল নির্বাচন কমিশন। যে পোস্ট ঘিরে তোলপাড় ভোটবঙ্গ। ‘পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন’ বলে সোশাল মিডিয়ায় পোস্ট নির্বাচন কমিশনের।

Advertisement

ভোটের বাংলার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন কমিশনের দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট। যেখানে মাধুরী দীক্ষিত ও আমির খানের সিনেমার বিখ্যাত গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…।’

ভোটের (West Bengal Assembly Election) বাংলার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন কমিশনের দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট। যেখানে মাধুরী দীক্ষিত ও আমির খানের সিনেমার বিখ্যাত গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…।’ সেই পোস্টের ক্যাপশনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা, অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election: Election Commission's facebook post causes uproar in Bengal
সোশাল মিডিয়ায় হিন্দি গানের লিংক পোস্ট নির্বাচন কমিশনের।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের বঙ্গে রঙ্গের অভাব নেই। প্রচারে বেরিয়ে প্রার্থী কাণ্ডকারখানা দেখে সাধারণ মানুষ চমকে উঠেছেন। রুটি বেলা, মাছ ধরা, চুল-দাঁড়ি কামিয়ে দেওয়া, কি না করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনই বা কম যাবে কেন? শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা প্রচার করতে গিয়ে একেবারে সিনেমার গানের লিঙ্ক সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কমিশনের তরফে। ক্যাপশনে ‘বার্নল-বোরোলীন মজুমত’ রাখার কথা বলে কমিশনের হুঁশিয়ারি, ‘কেউ এই ভোটে বাধা দেয়, তার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানে বার্নল এবং বোরোলিনও কোনও কাজে আসবে না।’

Advertisement

প্রসঙ্গত, কমিশন-তৃণমূলের সংঘাতে একাধিকবার উত্তপ্ত হয়েছে ভোটবঙ্গ। ভোট ঘোষণার দিন থেকে প্রশাসনিক স্তরে একের পর এক রদবদল, এসআইআর তালিকা নিয়ে সাধারণ মানুষের হয়রানি নিয়ে বারবার শাসকদলের কাঠগড়ায় উঠেছে কমিশন। চিঠি লিখে হোক বা নির্বাচনী জনসভা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে সোশাল মিডিয়া পোস্টে নাম না করে তৃণমূলের কটাক্ষের পালটা খোঁচা দিতে চেয়েছে নির্বাচন কমিশন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.