Dilip Ghosh

বাংলায় ইউপি মডেল! ভোটের পর ‘এনকাউন্টারে’র দাওয়াই দিলীপের

বৃহস্পতিবার দিলীপ ঘোষ খড়্গপুরে প্রচার কর্মসূচিতে যোগ দেন। ওই সভা থেকেই 'এনকাউন্টারে'র দাওয়াই বিজেপি প্রার্থীর।

Advertisement
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:৫১

options
link
বাংলায় ইউপি মডেল! ভোটের পর ‘এনকাউন্টারে’র দাওয়াই দিলীপের
খড়গপুরে ভোটপ্রচারে দিলীপ ঘোষ। ফাইল ছবি

তিনি রাফ অ্যান্ড টাফ নেতা। তাঁর মুখে বারবারই শোনা যায় কড়া দাওয়াইয়ের কথা। ভোটে (West Bengal Elections 2026) জিতলেই বাংলায় উত্তরপ্রদেশ মডেল করার ঘোষণা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর দাবি, গুন্ডারাজ শেষ করতে এনকাউন্টার হবে।

Advertisement

দিলীপ বলেন, “৪ তারিখের পর সব পালটে যাবে। দেখবেন পশ্চিমবাংলায় পরিবর্তন হবেই। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কী রকম এনকাউন্টার করে।”

বৃহস্পতিবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) খড়্গপুরে প্রচার কর্মসূচিতে যোগ দেন। ওই সভা থেকেই তিনি বলেন, “৪ তারিখের পর সব পালটে যাবে। দেখবেন পশ্চিমবাংলায় পরিবর্তন হবেই। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কী রকম এনকাউন্টার করে। রামনবমীতে আমার বিরুদ্ধে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি নাকি অস্ত্র দিয়ে ভয় পাইয়েছি। যে ব্যাটা ভয় পাবে তাকে দিলীপ ঘোষ ভয় দেখাবে। তুমি ভয় পাও কেন? ভাই দম থাকলে সামনে এসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পিছনে লাগবে আর পুলিশ দিয়ে চমকে ভোট করবে? চমকাবে তো আমি কি চমকাবো না? চমকাবো। চমকে চমকে রাজনীতি করেছি। খড়্গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয় আবার দেবে।”

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিই জয়ী হবে বলেও আশাবাদী দিলীপ। তিনি বলেন, “এখানকার গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে আমি লড়াই করেছি। আবার লড়বো। আর এবার তো লড়তে হবে না ভেতরে ঢোকাবো। ক্ষমতায় আসবে বিজেপিই।” দিলীপের আরও হুঁশিয়ারি, “দেখে নেবেন চার তারিখের পর মে মাসের সব পালটে যাবে। গতবারে বাংলার লোক আমাদের ভরসা করে ভোট দিয়েছে। এই গুন্ডাগরদি বন্ধ হবেই।”

Advertisement

বলে রাখা ভালো, চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। তবে তাঁর কেন্দ্র বদল হয়েছিল। ভোটের ফলাফল অনুযায়ী, তৃণমূল প্রার্থীর কাছে পর্যুদস্ত হয়েছিলেন ‘দাবাং’ বিজেপি নেতা। তারপর থেকে বেশ কয়েকমাস দলের সঙ্গে দূরত্ব হয়েছিল তাঁর। সেভাবে কোনও জনসভায় দেখা যায়নি দিলীপকে। তবে ‘শাহী’ টনিকে ফের চাঙ্গা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। এবার খড়্গপুরে দিলীপকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপি। প্রচারে নেমেই স্বমহিমায় রাফ অ্যান্ড টাফ নেতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.