WB Assembly Election 2026

ভোট প্রচারে বিজেপির হাতিয়ার প্রবাসী বাঙালিরা! ‘স্ক্রিপ্টেড নাটক’, বলছে তৃণমূল

ভার্চুয়াল মাধ্যমের সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই বৈঠকে যোগ দেন।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৭:৩৪

options
link
ভোট প্রচারে বিজেপির হাতিয়ার প্রবাসী বাঙালিরা! ‘স্ক্রিপ্টেড নাটক’, বলছে তৃণমূল
ভার্চুয়াল মাধ্যমের সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই বৈঠকে যোগ দেন।

দেশের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বের দরবারে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। সোমবার প্রবাসী বাঙালি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রবাসী বাঙালিরা। ভার্চুয়াল মাধ্যমের সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই বৈঠকে যোগ দেন। প্রবাসীদের সঙ্গে নিয়ে শিল্প, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের বার্তা দেন শমীক। যদিও এবিষয়ে তৃণমূলের দাবি, এটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড নাটক। প্রবাসীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখারও দাবি উঠেছে।

Advertisement

শমীক বলেন, দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি প্রবাসীরা, যাঁদের সঙ্গে বাংলার নাড়ির টান রয়েছে এবং বাংলার বর্তমান অবস্থার পরিবর্তন চান, তাঁরা সবাই এই নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। তাঁরা সবাই বাংলায় বিনিয়োগ চান। শমীকের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির সম্পাদক যুধাজিৎ সেন মজুমদার।

Advertisement

যুধাজিৎ জানান, এবারের নির্বাচন (WB Assembly Election 2026) প্রথাগত নির্বাচন নয়, বিগত ৩৪ বছর এবং তারপর বিগত ১৫ বছরে পশ্চিমবঙ্গে অবনতি ঘটেছে। এবার পরিবর্তন না হলে রাজ্যের আর ফিরে আসার জায়গা থাকবে না। তাঁর কথায়, “আজ আমরা একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী বাঙালিরা এই পরিবর্তন চাইছে। যদি পশ্চিমবঙ্গ না থাকে তাহলে বাঙালির অস্তিত্ব থাকবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় পাসপোর্ট আজ কোন উচ্চতায় পৌঁছেছে। কিন্তু একটাই দুঃখ, বাংলা আজ কোথায় নেমে গিয়েছে।”

Advertisement

যুধাজিৎ আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ব্যবসা করতে চান, কৃত্রিম মেধা নিয়ে কাজ করতে চান। কিন্তু এখানে নতুন সরকার না আসা পর্যন্ত তাঁরা সেই ভরসা পাচ্ছেন না। তাই পরিবর্তন অবশ্যম্ভাবী বলেই তিনি জানান।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি নেতাদের পরিবারের লোকজনকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে সাংবাদিক বৈঠক করা হয়েছে। তাঁদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হোক। এটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড নাটক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.