WB Assembly Election 2026

কার্টুনের ছড়াছড়ি শহরতলি থেকে গ্রামে! ডিজিটাল যুগেও দেওয়াল ‘যুদ্ধে’ সব পক্ষই

মিম, ভিডিও ও সোশাল মিডিয়ায় পোস্টের বন্যার মাঝেও পথচলতি মানুষের চোখে পড়ে রঙিন দেওয়াল, কার্টুন আর ছড়ায় ভরা রাজনৈতিক বার্তা।

Advertisement
ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৭:৩৪

options
link
কার্টুনের ছড়াছড়ি শহরতলি থেকে গ্রামে! ডিজিটাল যুগেও দেওয়াল ‘যুদ্ধে’ সব পক্ষই
দেওয়াল যুদ্ধ। নিজস্ব চিত্র

যুগে ভোটপ্রচারের রীতিতে বড়সড় পরিবর্তন এলেও, দেওয়াল লিখনে কার্টুনের ছড়াছড়ি। মিম, ভিডিও ও সোশাল মিডিয়ায় পোস্টের বন্যার মাঝেও পথচলতি মানুষের চোখে পড়ে রঙিন দেওয়াল, কার্টুন আর ছড়ায় ভরা রাজনৈতিক বার্তা।

Advertisement

নির্বাচনের (WB Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমে বিজেপি, তারপর তৃণমূল কংগ্রেস, পরে বামেরা সহ অন্যান্য দল এবং সবশেষে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও প্রথম দফায় কাটোয়ার প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি, সম্প্রতি সেই নাম সামনে এসেছে।

Advertisement

কিন্তু প্রার্থী ঘোষণার গতি আর মাঠের প্রচারের গতি-দুটির মধ্যে পার্থক্য চোখে পড়ছে। কাটোয়া শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় ঘুরলে দেখা যায়, দেওয়াল লিখনে তৃণমূল কংগ্রেস বেশ এগিয়ে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে কেন্দ্র করে কার্টুন, স্লোগান ও ছড়া দিয়ে সাজানো হয়েছে একাধিক দেওয়াল। কোথাও আবার বিরোধীদের কটাক্ষ করেও লেখা হয়েছে বার্তা।

Advertisement

বামেদের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় দেওয়াল লিখন চোখে পড়লেও তা তুলনামূলকভাবে কম। বিজেপি ও কংগ্রেসের উপস্থিতি আরও সীমিত-মূলত পোস্টার সাঁটানোর মধ্যেই তাদের প্রচার সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় দেওয়ালে লড়াই যুবকদের মতে, “মোবাইলে সোশাল মিডিয়ায় প্রচার তো দেখিই, কিন্তু রাস্তায় বেরোলেই দেওয়াল লিখন চোখে পড়ে। সেটাই আসল ভোটের আবহ তৈরি করে। দেওয়াল লিখন না থাকলে যেন ভোটের আমেজটা ঠিক বোঝা যায় না।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোশাল মিডিয়ার প্রভাব বাড়লেও গ্রামীণ ও শহরতলির ভোটারদের কাছে এখনও দেওয়াল লিখনের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, তা দৃশ্যমান, সহজবোধ্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.