West Bengal Assembly Election

এখনও ঝুলে ৫৬ লক্ষ ‘বিচারাধীনে’র ভাগ্য, রোববার রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, ভোট ঘোষণা কবে?

৮ মার্চ অর্থাৎ রবিবার রাতে কলকাতায় আসবে ফুল বেঞ্চ। ৯ মার্চ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৮:০৩

options
link
এখনও ঝুলে ৫৬ লক্ষ ‘বিচারাধীনে’র ভাগ্য, রোববার রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, ভোট ঘোষণা কবে?
ফাইল ছবি

দুয়ারে নির্বাচন। এদিকে চূড়ান্ত তালিকায় বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ৪ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এখনও ঝুলে ৫৬ লক্ষের ভোটারের ভাগ্য। এই আবহে ৮ তারিখ রবিবার রাতে বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ৯ মার্চ সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চের সদস্যরা। সেই দিনই আরও একাধিক বৈঠক রয়েছে। পরদিন ১০ মার্চও বৈঠক রয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করবে কমিশন। তাহলে কি সেই দিনই ভোট ঘোষণা?

Advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, ৮ মার্চ অর্থাৎ রবিবার রাতে কলকাতায় আসবে ফুল বেঞ্চ। ৯ মার্চ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কেন্দ্র ও রাজ্যের ২৪ টি সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন ফুল বেঞ্চের প্রতিনিধিরা। পরে ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক রয়েছে কমিশনের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপর দিন ১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের ফুল বেঞ্চ। সূত্র মারফত জানা গিয়েছে, ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নোডাল অফিসারাও। সেই বৈঠকের পর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিএলওদের সঙ্গে বৈঠক রয়েছে। তারপর সাংবাদিক বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চ।

Advertisement

কমিশনের ফুল বেঞ্চের এই সফর ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকায় বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের বিষয়ে তারা কিছু বলেন কি না, সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এই বিপুল ভোটারদের বাইরে রেখেই কি এবারের বিধানসভা নির্বাচন হবে? ওই দিনই সুপ্রিম কোর্টে রয়েছে এসআইআর মামলা সুপ্রিম কোর্ট নতুন কোনও নির্দেশ দেয় কি না, সেই দিকেই তাকিয়ে সকলে। মঙ্গলবার ফুল বেঞ্চ ভোট ঘোষণা করবে কি না, সেই প্রশ্নও. উঠছে। তবে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। কারণ, ১০ তারিখের বৈঠকের পর দিল্লি ফিরে যাবে ফুল বেঞ্চের সদস্যরা। সেখানে তাঁরা বৈঠকে বসবেন। তারপরই রাজ্যের ভোট ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.