Sirsanya Bandopadhyay

দেড় কোটির ফ্ল্যাট, ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখে নিন কল্যাণপুত্র শীর্ষণ্যর ঘরে কত ধন

শীর্ষণ্যের বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে চার কোটি। তাঁর একটি গাড়ি রয়েছে, যার দাম ৬ লক্ষ ৭১ হাজার ৬৮৩ টাকা।  সোনা, রূপো ও হিরে মিলিয়ে তাঁর মোট গয়নার দাম ৯ লক্ষ ০৩ হাজার ০৭৪ টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৮:৩৩

options
link
দেড় কোটির ফ্ল্যাট, ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখে নিন কল্যাণপুত্র শীর্ষণ্যর ঘরে কত ধন
উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

দাপুটে আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সন্তান। নিজেও পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় (Sirsanya Bandopadhyay)। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন, কত সম্পত্তির মালিক কল্যাণপুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করতেই প্রকাশ্যে এসেছে তার সম্পত্তির খতিয়ান। চলুন আজ জেনে নেওয়া যাক শীর্ষণ্যর ব্যাঙ্কে রয়েছে কত, বাড়ি-গাড়িই বা কটি।

Advertisement

হলফনামা বলছে, মনোনয়ন পেশের সময় পেশায় আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের (Sirsanya Bandopadhyay) হাতে নগদ ছিল ৩ লক্ষ ৭১ হাজার ৩৭২। তাঁর মোট ১১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে মোট রয়েছে ৪০ লক্ষ ২৮ হাজার ০৮১ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের সার্কাস অ্যাভিনিউ শাখার অ্যাকাউন্টে রয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৫৩ টাকা। ওই শাখারই আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪২৭ টাকা। একই ব্যাঙ্কের একই শাখার অন্য অ্যাকাউন্টে রয়েছে ১০ হাজার ২৭৯ টাকা। ইন্ডাসইন্ড ব্যাঙ্কে রয়েছে ৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৭ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে রয়েছে ৬০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্কের কালীঘাট শাখায় রয়েছে ৩১ হাজার ৪৬২ টাকা। এইচডিএফসির যদুবাদু বাজার শাখায় রয়েছে ৩ হাজার ৬৬৪ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৪ হাজার ৬৫৪ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে (ইলেকশন অ্যাকাউন্ট) রয়েছে ২০ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ডে রয়েছে ২৬ লক্ষ ৬৭ হজারা ৬৩২ টাকা। একটি রেকারিং অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ২৮ হাজার টাকা। শীর্ষণ্যের বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে চার কোটি। তাঁর একটি গাড়ি রয়েছে, যার দাম ৬ লক্ষ ৭১ হাজার ৬৮৩ টাকা।  সোনা, রূপো ও হিরে মিলিয়ে তাঁর মোট গয়নার দাম ৯ লক্ষ ০৩ হাজার ০৭৪ টাকা। কল্যাণপুত্রের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি  ৩ লক্ষ ৭৪ হাজার ২১৯ টাকা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্য়োপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান।

শীর্ষণ্যর নামে রয়েছে একটি ফ্ল্যাট। যার বাজার দর ১ কোটি ৫০ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। হাতে নগদ রয়েছে ২৫ হাজার ৮০০ টাকা। তাঁর একাধিক অ্যাকাউন্ট মিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ৫২১ টাকা। তাঁর বিনিয়োগের পরিমাণ ৭০ লক্ষ ৬৩ হাজার ৩ টাকা। তাঁর নামে একটি গাড়ি রয়েছে। যার দাম ৭ লক্ষ ৭২ হাজার ৯৭ টাকা। ৩০ লক্ষ টাকার বেশি অঙ্কের গয়না রয়েছে তাঁর। একটি ছোট্ট ফ্ল্যাটও রয়েছে শীর্ষণ্যজায়ার। যার দাম ১৬ লক্ষ টাকা। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.