বুধবার ভর দুপুর। আলিপুরদুয়ার শোভাগঞ্জের রাস্তা তখন লাল ঝান্ডায় মুড়ে গিয়েছে। কাস্তে-হাতুড়ি-তারা প্রতীক তখন পায়ে পায়ে এগোচ্ছে মনোনয়ন কেন্দ্রের দিকে। ডিজে বক্সে বাজছে বামেদের ট্রেন্ডিং থিম সং। এদিন আলিপুরদুয়ারের সিপিএম প্রার্থী শ্যামল রায়ের মনোনয়নের জমজমাট মিছিল। রোড শোয়ে তারকা সঙ্গী ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার সামনেই কার্যত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।
এই বিষয়ে আরও খবর
মহম্মদ সেলিমের (MD Salim) সামনেই তুমুল স্লোগান যুদ্ধ। কমরেডদের মিছিল লক্ষ্য করে ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উদ্দেশে ‘চোর, চোর’ স্লোগান তোলেন বাম কর্মী-সমর্থকরা। যদিও হুড খোলা গাড়ি থেকে বাম প্রার্থীর পাশে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক হাসি দেখা যায় সেলিমের মুখে।
তৃণমূলের উদ্দেশে ‘থামস্ ডাউন’ দেখিয়ে তার বক্তব্য, “তৃণমূলের ফুটো মস্তানরা ভয় পেয়েছে। তাই এভাবে স্লোগান দিচ্ছে। ওদের দেখে বেশ মজা পেলাম।” তিনি বলেন, “আপদ-বিপদ দুটোকেই বাংলা থেকে তাড়াতে হবে। লাল ফিরলেই হাল ফিরবে।”
তৃণমূলের উদ্দেশে ‘থামস্ ডাউন’ দেখিয়ে তার বক্তব্য, “তৃণমূলের ফুটো মস্তানরা ভয় পেয়েছে। তাই এভাবে স্লোগান দিচ্ছে। ওদের দেখে বেশ মজা পেলাম।” এদিন আলিপুরদুয়ারের সিপিএম প্রার্থী শ্যামল রায়ের মনোনয়নের পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল সিপিএম রাজ্য সম্পাদকের গলায়। বাংলা জয়ের প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সেলিম। তিনি বলেন, “আপদ-বিপদ দুটোকেই বাংলা থেকে তাড়াতে হবে। লাল ফিরলেই হাল ফিরবে।” পালটা তৃণমূলের বক্তব্য, “যে কোনও পরিস্থিতিতে মাঠে-ঘাটে একমাত্র মানুষের পাশে থাকে তৃণমূল।” বাম নেতার ‘থামস ডাউন’ কটাক্ষের পালটা তৃণমূলের দাবি, “এটাই বামেদের নীতি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা
-
ফিরছে ‘বাবা নিরালা’, ধর্মের আড়ালে ববির ভণ্ডামি ফের মন জিতবে সিরিজপ্রেমীদের?



