আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল দিল্লিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে চলা এই বৈঠকে মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল ও প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির পদাধিকারীরা।
আরও পড়ুন:
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন রাজ্যের নেতারা। কোন আসনে কাকে প্রার্থী করা হতে পারে, কোথায় সংগঠন আরও শক্তিশালী করতে হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শনিবার, ১৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে প্রস্তুতির বিষয়টিও আলোচনায় উঠে আসে। ওই সমাবেশকে সামনে রেখে সংগঠনগত প্রস্তুতি, জনসমাগম এবং প্রচারের রূপরেখা নিয়ে কথা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন রাজ্যের নেতারা। কোন আসনে কাকে প্রার্থী করা হতে পারে, কোথায় সংগঠন আরও শক্তিশালী করতে হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শনিবার, ১৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে প্রস্তুতির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের এই বৈঠকের পরদিন, বৃহস্পতিবার আবারও বৈঠক রয়েছে, যা বেশ তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচন ঘিরে বিজেপি এখন থেকেই প্রস্তুতি জোরদার করতে চাইছে। সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকের পরও আগামী দিনে আরও কয়েক দফা আলোচনা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের। ফলে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং নির্বাচনী কৌশল নির্ধারণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া