যুবসাথীর টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি বেশ কিছু আবেদনকারীর। এই সমস্য়া নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার মানবাজারের প্রচার সভার মঞ্চ থেকে এই সমস্যার সমাধান বাতলে দিলেন তিনি।
আরও পড়ুন:
মমতার কথায়, “যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপর তাঁদের ডেকে সংশোধন করা হবে। সকলেই পাবেন এই টাকা।”
মমতার কথায়, “যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপর তাঁদের ডেকে সংশোধন করা হবে। সকলেই পাবেন এই টাকা।” মমতার আশ্বাসে স্বাভাবিকভাবেই স্বস্তিতে এখনও ভাতা না পাওয়া আবেদনকারীরা।
রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আবেদনকারীরা টাকা পাচ্ছেন। সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকছে টাকা। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করেন। যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় তাঁরা টাকা পাবেন না বলেই জানানো হয়। প্রকল্পের কথা ঘোষণার সময় জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা।
এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিংহভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যুবসাথীর টাকা পেয়ে তাঁরা যথেষ্ট খুশি। তবে কারও কারও অভিযোগ, মেসেজ পেলেও, অ্যাকাউন্টে ঢোকেনি ভাতা। এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আশার আলো দেখছেন আবেদনকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এখন মরতে ভয় পাই’, ২০ বছরের ছোট তরুণীর প্রেমে বুঁদ অনুরাগ কাশ্যপ, কে এই শুভ্রা?
-
মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
পরিবারের মত ছিল না? বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন রোনাল্ডোর মা
-
ধন্যি পশুপ্রেম! মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর খেসারত, দিতে হল ৫ লক্ষ জরিমানা
-
কাটবে শিল্পায়নের ‘খরা’! সোমে পুরুলিয়ায় ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভূমিপুজো, থাকবেন মুখ্যমন্ত্রী