Mamata Banerjee

‘আমার পোস্টারে থুতু দিয়েছে,’ ভবানীপুরের অশান্তির ঘটনায় মুখ খুললেন মমতা

এবারের নির্বাচনে 'হাইভোল্টেজ' ভবানীপুর। এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে ভবানীপুরে চড়ছে রাজনৈতিক পারদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৮:০৭

options
link
‘আমার পোস্টারে থুতু দিয়েছে,’ ভবানীপুরের অশান্তির ঘটনায় মুখ খুললেন মমতা
ফাইল ছবি।

গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সমর্থনে অমিত শাহের রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভবানীপুর। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আর সেই অশান্তি নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ভবানীপুরে আমার বাড়ির সামনে হামলা হল। এমনকী আমার পোস্টারে থুতু দেওয়া হয়েছিল। স্থানীয় লোকজনই এর প্রতিবাদ করেছেন। এর পিছনে কোনও রাজনীতি নেই বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর।

Advertisement

এবারের নির্বাচনে ‘হাইভোল্টেজ’ ভবানীপুর। এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে ভবানীপুরে চড়ছে রাজনৈতিক পারদ। এরমধ্যেই গত বৃহস্পতিবার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তার আগে হাজরা থেকে করা হয় রোড শো। সেখানেই উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় স্লোগান পালটা স্লোগান। এমনকী একটা সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূলনেত্রী বলেন, ” আমার বাড়ি ভবানীপুরে হামলা হল। পোস্টারে থুতু দেওয়া হল। জুতো দেখানো হল অভিষেকের বাড়ির দিকেও। স্থানীয় লোকজনই এর প্রতিবাদ করেছে। এটার মধ্যে কোনও রাজনীতি নেই।”

এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সভা করেন তিনি। আর সেই সভা থেকেই ভবানীপুর নিয়ে তৃণমূলনেত্রী বলেন, ” আমার বাড়ি ভবানীপুরে হামলা হল। পোস্টারে থুতু দেওয়া হল। জুতো দেখানো হল অভিষেকের বাড়ির দিকেও। স্থানীয় লোকজনই এর প্রতিবাদ করেছে। এটার মধ্যে কোনও রাজনীতি নেই।” শুধু তাই নয়, ওরা মনোনয়ন দিতে বাইরে থেকে লোক নিয়ে এসেছিল বলেও এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শুধু তাই নয়, এদিন প্রচার সভা থেকে কেন্দ্রীয়বাহিনীকেও একহাত নেন। মুখ্যমন্ত্রী বলেন, ”ভবানীপুরে কাল কেন্দ্রীয় বাহিনী অসভ্যতা করেছে। আপত্তিকর ভাবে চেক করা হয়েছে এক মহিলাকে।” এই বিষয়ে মানুষকে সাবধান থাকারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.