West Bengal Assembly Election

‘আমার মামলায় রায়, মা-মাটি-মানুষের জয়’, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম নির্দেশের পর প্রতিক্রিয়া মমতার

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিশেষ অধিকার প্রয়োগ সুপ্রিম কোর্টের। ভোটের দু'দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৮:২৫

options
link
‘আমার মামলায় রায়, মা-মাটি-মানুষের জয়’, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম নির্দেশের পর প্রতিক্রিয়া মমতার
ফাইল ছবি

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিশেষ অধিকার প্রয়োগ সুপ্রিম কোর্টের। ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। এই রায়ের পর ‘খুব খুশি’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, “আমি খুব খুশি, বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।”

Advertisement

এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৪২ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বেঞ্চের রায়, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে কোচবিহারে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন। নিশ্চয় ভোটাধিকার ফিরে পাবেন। আমি খুব খুশি। আমার করা মামলায় এই রায়। বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি-মানুষ জিন্দাবাদ, ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” যাঁদের নাম ভোটের দু’দিন আগে তালিকায় যুক্ত হবে, সেই ভোটারদের যেন কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সেই দিকটিও দলের নেতাকর্মীদের দেখতে বলেছেন মমতা। তিনি বলেন, “যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের ভোটার স্লিপ তৈরির বিষয়টি দেখতে হবে নেতৃত্বকে। যেন ভোটের আগে তা সবার কাছে পৌঁছে যায়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৪২ ধারা অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বেঞ্চের রায়, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনকে ফের তালিকা প্রকাশ করতে হবে। প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে ২১ এপ্রিল (প্রথম দফার ভোট ২৩ এপ্রিল) পর্যন্ত যে সকল ভোটারদের ট্রাইব্যুনাল ‘যোগ্য’ হিসাবে বিবেচিত করবে তাঁরা ভোট দিতে পারবেন। অন্যদিকে, দ্বিতীয় দফার নির্বাচনের (২৯ এপ্রিল) দু’দিন আগে অর্থাৎ ২৭ এপ্রিল পর্যন্ত যে সকল ভোটার ‘যোগ্য’ বলে বিবেচিত হবেন, তাঁরা ভোট দিতে পারবেন। 

Advertisement

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে সুপ্রিমে কোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টে তিনি নিজে সাওয়াল করেন। ‘বিচারাধীন’ ভোটারদের নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগ হোক কিংবা নাম বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইব্যুনাল গঠন। মমতার দায়ের করা মামলায় একের পর এক বেনজির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.