ফের মানুষের উপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ফের একবার একযোগে বিজেপি ও কমিশনকে তোপ দাগেন তিনি। মমতা বলেন, “বিজেপি-কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে। কিন্তু আমার কাছে শুধু মানুষ আছে।” মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গকে ভেঙে বিহারের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করছে কেন্দ্র।
এই বিষয়ে আরও খবর
মুখ্যমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। তিনি মনে করিয়ে দেন, মানুষের অধিকারের জন্য রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। এর কৃতিত্ব তাঁর নয়, বরং মানুষেরই।
ভোট (Assembly Elections 2026) ঘোষণার পরেই কমিশন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিকের দপ্তরের একাধিক শীর্ষকর্তাকে অপসারণ করেছে। পাশাপাশি রাজ্যের ডিজি, কলকাতার সিপি-সহ একাধিক পুলিশকর্তাকেও সরিয়ে দিয়েছে। ভোটের আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির কথাতেই কমিশন এই সব কাজ করছে বলে আগেই তোপ দাগেন মমতা। সেই সূত্রেই এবার সরাসরি কমিশনকে আক্রমণ করে মমতা জানান, কমিশন সব কেড়ে নিলেও মানুষ তাঁর পাশে আছে এবং থাকবে। সভামঞ্চ থেকেই মা-বোনেদের প্রণাম জানান তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে মারার হুমকি দিয়েছে বিজেপি। এই নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়েছেন মমতা (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। তিনি মনে করিয়ে দেন, মানুষের অধিকারের জন্য রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। এর কৃতিত্ব তাঁর নয়, বরং মানুষেরই। বিজেপিকে এদিন ‘বসন্তের কোকিল’ বলে উল্লেখ করে মমতা বলেন, “টাকা দিয়ে বিজেপি ভোট কিনে নিতে চাইলেও ভোটটা কিন্তু তৃণমূলকেই দেবেন।”
ফের একবার বাংলা ভাষাকে অপমান করার জন্য বিজেপিকে আক্রমণ করেন মমতা। ভোটের (Assembly Elections 2026) আগে পদ্ম শিবিরের মিথ্যা প্রতিশ্রুতিতে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি মানুষকে মারে আর তৃণমূল প্রাণ ফিরিয়ে দেয়। রাজ্য সরকার কেরোসিনের পরিমাণ বাড়িয়েছে। অন্যদিকে, এলপিজি ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। পাশাপাশি গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়ানোরও সমালোচনা করেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই, মামলা ফিরল সিঙ্গেল বেঞ্চে, আর কী বলল হাই কোর্ট?
-
আন্দোলনকারী পড়ুয়াদের দিকে তাক করা একে ৪৭! অবশেষে বিহারে সাসপেন্ড পুলিশকর্তা
-
স্কুলের সময়ে জনগণনার কাজে শিক্ষকরা! রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের
-
ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর-বউদির
-
নৌকোয় উঠতেই জলে পড়ে জুতো, তুলতে গিয়ে সটান গঙ্গায় সবজি বিক্রেতা! মদ্যপ থাকায় চরম পরিণতি?



