Mamata Banerjee

‘ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম’, কমিশন-বিজেপিকে একসুরে বিঁধলেন মমতা

এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকাতে বাদ বহু ভোটারের নাম। ভোটের মুখে তা নিয়ে ভোটারদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। তারই মাঝে শুক্রবার রাতে প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:০৩

options
link
‘ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম’, কমিশন-বিজেপিকে একসুরে বিঁধলেন মমতা
সাগরদিঘির জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে নানামহলে ক্ষোভের সুর। এখনও অনিশ্চিত বহু ভোটারের ভাগ্য। ভোটের (Assembly Elections 2026) মুখে তা নিয়ে ভোটারদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। তারই মাঝে শুক্রবার রাতে প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। তার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”

Advertisement

মমতা বলেন, “সুপ্রিম কোর্ট বলেছিল তালিকা বের করতে। আমরা এখনও প্রথম সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাইনি। পাবলিক ডোমেনেও আসেনি। গণতন্ত্রের হত্যা। এর থেকে বেশি কিছু আর হতে পারে না। দুর্ভাগ্যজনক। আমি শুনেছি দেখে দেখে নাম বাদ গিয়েছে। সুতির একটা ব্লকে, বসিরহাটের একটি বুথে বাদ দেওয়া হয়েছে। এসব কে করেছে? কারা করেছে? মানুষ একদিন না একদিন তো জবাব চাইবেই। বুকের পাটা থাকলে মানুষকে জানতে দিন কার নাম আছে, কার নাম নেই। জেলায় জেলায় ট্রাইবুনাল করুন। আমরা দরকারে আইনি সুবিধা দেব।” কমিশনকে ‘সুপার হিটলার’ কটাক্ষ করেন মমতা। তিনি আরও বলেন, “বিজেপির ভ্যানিশের ওয়াশিং মেশিন। এরা গণতন্ত্রকে ভ্যানিশ করে দিয়েছে। মানুষের অধিকার ভ্যানিশ করে দিয়েছে। ওদের দেখলে আমার ঘৃণা হয়। লজ্জা হয়। বাংলার প্রত্যেক মানুষ জবাব দেবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট (Assembly Elections 2026) করবে? আর সব কিছু মানুষ সহ্য করবে? ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গ্যাস সংকট প্রসঙ্গে মমতা আরও বলেন, “প্রথমে তো হাজার হাজার টাকা বাড়িয়েছে। শুল্ক কমানো মানে কী দাম কমবে? গ্যাসের দাম আগে তো কমুক। লোকে গ্যাস পাক আমি চাই। যেন কারও অসুবিধা না হয়। গ্যাসের কী হল? আমি চাই না হলদিয়াতে গ্যাস প্রোডাকশন হয় তা যেন বাইরে না যায়।” তিনি আরও বলেন, “১০ লক্ষ লোক যে ভোটের ডিউটি করতে আসবে, তাঁদের জন্য যেন গ্যাস দিতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়। কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন।” এদিকে, এদিন সন্ধ্যায় মোদি বৈঠক ডেকেছেন। বাংলা-সহ ভোটমুখী পাঁচ রাজ্যের মুখ্যসচিবদের বৈঠকে থাকার কথা। এদিনের বৈঠকে গ্যাস সংকট নিয়ে কী বলেন মোদি, সেদিকে নজর সকলের।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.