Mamata Banerjee

কলকাতায় প্রচার শুরু মমতার, প্রথম সভা কুণাল-শ্রেয়ার সমর্থনে বেলেঘাটায়

এই একমাস টানা জেলায় জেলায় ঘুরে মানুষের মন বুঝে নিয়েছেন তৃণমূল নেত্রী। জয়ের বিপুল সাফল্য যে তৃণমূলের ঝুলিতে আসতে চলেছে তার ইঙ্গিত মাটিতে নেমেই পেয়েছেন। সেই সাফল্যের ধারাকে সামনে রেখে এবার মমতার কলকাতার সফরসূচি।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৫:১৪

options
link
কলকাতায় প্রচার শুরু মমতার, প্রথম সভা কুণাল-শ্রেয়ার সমর্থনে বেলেঘাটায়
বেলেঘাটা থেকে আজ কলকাতার প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলেঘাটা থেকে আজ কলকাতার প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত একমাস তিনি জেলায় ছিলেন। ২৩ মার্চ থেকে জেলা সফর করেছেন। সেই পর্বের শেষে আজ, সোমবার মুরারই, উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে কলকাতার প্রচার পর্বে পা রাখছেন। বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের সমর্থনে এদিন বিকেলে প্রথম সভা বেলেঘাটায়। তারপর সন্ধ্যার মুখে নিজের কেন্দ্র ভবানীপুরের জন্য একটি মিছিল ও সভা করার কথা। শেক্সপিয়ার সরণি থেকে মিছিল করে গিয়ে অ্যালেন পার্কে একটি সভা করতে পারেন ভবানীপুরের প্রার্থী মমতা।

Advertisement

সোমবার মুরারই, উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে কলকাতার প্রচার পর্বে পা রাখছেন। বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের সমর্থনে এদিন বিকেলে প্রথম সভা বেলেঘাটায়। তারপর সন্ধ্যার মুখে নিজের কেন্দ্র ভবানীপুরের জন্য একটি মিছিল ও সভা করার কথা। শেক্সপিয়ার সরণি থেকে মিছিল করে গিয়ে অ্যালেন পার্কে একটি সভা করতে পারেন ভবানীপুরের প্রার্থী মমতা।

এই একমাস টানা জেলায় জেলায় ঘুরে মানুষের মন বুঝে নিয়েছেন তৃণমূল নেত্রী। জয়ের বিপুল সাফল্য যে তৃণমূলের ঝুলিতে আসতে চলেছে তার ইঙ্গিত মাটিতে নেমেই পেয়েছেন। সেই সাফল্যের ধারাকে সামনে রেখে এবার মমতার কলকাতার সফরসূচি। এবার পরপর সভা, পদযাত্রায় কার্যত গোটা কলকাতাকে দেখা যাবে তাঁর সঙ্গে পা মেলাতে। তীব্র গরমেও বরাবরের মতো মমতার সেই পদযাত্রায় তিল ধারণের জায়গা থাকে না। আরও একবার জনসমর্থনের সেই ছবি দেখতে চলেছে কলকাতা।

Advertisement

এর মাঝে আবার হলদিয়া সফর আছে মমতার (Mamata Banerjee)। সেখান থেকে ফিরে আরেক দফায় ২৭ তারিখ পর্যন্ত টানা সভা করবেন কলকাতায়। এর পর রয়েছে দক্ষিণের সভা। ২৩ এপ্রিল যেমন যাদবপুর ও টালিগঞ্জের দুই প্রার্থী দেবব্রত মজুমদার আর অরূপ বিশ্বাসের সমর্থনে মমতা সভা করবেন শ্রীকলোনি যুব সংঘের ময়দানে। তারপর দিন ঐতিহাসিক মিছিল করার কথা সুলেখা মোড় থেকে গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.