Mamata Banerjee

‘জাতপাতের রাজনীতি করি না’, চালসায় গিয়ে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

"জাতপাতের রাজনীতি করি না।" উত্তরবঙ্গে চালসার বাতাবাড়ি মহাবারি চার্চে একটি অনুষ্ঠানে গিয়ে সেই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সকল ধর্মের সমান সম্মান, জায়গা আছে। পুজো, উৎসবে বাংলার মানুষ মেতে ওঠে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৮:০২

options
link
‘জাতপাতের রাজনীতি করি না’, চালসায় গিয়ে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“জাতপাতের রাজনীতি করি না।” উত্তরবঙ্গে চালসার বাতাবাড়ি মহাবারি চার্চে একটি অনুষ্ঠানে গিয়ে সেই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় সকল ধর্মের সমান সম্মান, জায়গা আছে। পুজো, উৎসবে বাংলার মানুষ মেতে ওঠে। সব ধর্মের মানুষ একজোট হয়ে বাংলায় বসবাস করেন। এই কথা আগেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিনও সেই কথাই চার্চের অনুষ্ঠানের মঞ্চ থেকে জানান তিনি। চালসায় গিয়ে বাংলার সম্প্রীতির বার্তা আরও একবার দিলেন মমতা।

Advertisement

উত্তরবঙ্গ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটের (WB Assembly Election 2026) প্রচার শুরু করলেন। আজ, মঙ্গলবার তিনি জলপাইগুড়ি গিয়েছেন। এদিন জলপাইগুড়ির চালসায় চার্চে ওই অনুষ্ঠানে উপস্থিত হন। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী চালসার ওই চার্চে গেলেন বলে খবর। এদিন চার্চে গিয়েই অভিবাদন গ্রহণ করেন তিনি। চার্চের ফাদারের সঙ্গেও কুশল বিনিময় করেন। এই অনুষ্ঠানে এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। চার্চ থেকেই মুখ্যমন্ত্রী জনসংযোগ শুরু করে দিলেন। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। রাজ্যে গুড ফ্রাইডে-তে কোনও সরকারি ছুটি নেই। বিধানসভা ভোটের জন্য এখন নির্বাচনী আচরণবিধি লাঘু হয়ে গিয়েছে। পরের বার ক্ষমতায় এলে গুড ফ্রাইডে-তে ছুটির বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। এদিন সেই কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন চার্চে গিয়ে প্রার্থনা সঙ্গীতে গলা মেলাল মমতা। মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাতে ধামসা-মাদলের সঙ্গে আদিবাসী নৃত্যের আয়োজনও হয়েছিল। সেখানেও সকলের সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রী। ওই এলাকা উত্তরবঙ্গের চা বলয়ের মধ্যে পড়ে। চা শ্রমিকরা বাস করেন চালসা এলাকায়। এদিন চা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.