রাজ্যজুড়ে প্রচারে আজ, সোমবার দুই মেদিনীপুর যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একেবারে হাইপ্রোফাইল সভা রাজ্যের শাসকদলের। বিজেপি যেখানে এখনও জেলার একটি আসনে প্রার্থীই দিতে পারেনি সেখানে সপ্তাহের শুরুতে পশ্চিম মেদিনীপুরে প্রথম পর্যায়ের প্রচারে খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই জেলায় দাসপুর ও কেশিয়াড়ীতে জোড়া সভা করে গিয়েছেন দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ ও ৩১ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার – দু’দিন জেলায় মোট চারটি জনসভা করবেন মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন:
৩০ তারিখ ডেবরা ও নারায়ণগড়ে সভা দলনেত্রীর। পরদিন, মঙ্গলবার সভা করবেন চন্দ্রকোনা এবং গড়বেতায়। দু’দিন ধরে চার বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে। এর মধ্যে তিনটিতেই ভোটের লড়াইয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী। প্রথম দুটি সভা হবে জেলার দুই হেভিওয়েট প্রার্থীর কেন্দ্রে। ডেবরায় প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। মাঝে তিনি বিজেপিতে গেলেও ফের তৃণমূলে ফিরে এসেছেন। ডেবরার বর্তমান বিধায়ক হুমায়ুন কবীরকে ডোমকলে পাঠিয়ে ওই আসনে আনা হয়েছে রাজীব বন্দোপাধ্যায়কে।
মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতিরা জানিয়েছেন, ৩০ তারিখ ডেবরা ও নারায়ণগড়ে সভা দলনেত্রীর। পরদিন, মঙ্গলবার সভা করবেন চন্দ্রকোনা এবং গড়বেতায়। দু’দিন ধরে চার বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা হবে। এর মধ্যে তিনটিতেই ভোটের (West Bengal Assembly Election) লড়াইয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী। প্রথম দুটি সভা হবে জেলার দুই হেভিওয়েট প্রার্থীর কেন্দ্রে। ডেবরায় প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। মাঝে তিনি বিজেপিতে গেলেও ফের তৃণমূলে ফিরে এসেছেন। ডেবরার বর্তমান বিধায়ক হুমায়ুন কবীরকে ডোমকলে পাঠিয়ে ওই আসনে আনা হয়েছে রাজীব বন্দোপাধ্যায়কে।
আবার নারায়ণগড় কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন বর্তমান জেলা সভাধিপতি প্রতিভা মাইতি। নারায়ণগড়ে এবার দলের বিধায়ক সূর্যকান্ত অট্টকে প্রার্থী করেনি দল। তাঁকে নিয়ে দল এবং এলাকাবাসীর মধ্যে নানা অসন্তোষ ছিল। জনতার বিক্ষোভেরও মুখোমুখি পড়তে হয়েছে তাঁকে। তাই এবার সেখানে মহিলা নেত্রী তথা সভাধিপতি প্রতিভা মাইতিকে প্রার্থী করা হয়েছে। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ সূর্যকান্ত অট্টর মান ভাঙাতে তাঁর বাড়িতেও গিয়েছিলেন প্রতিভাদেবী। প্রতিভাদেবীর কথায়, ”কোনও মান-অভিমান নেই। সূর্যবাবু আমাদের নেতা। তিনি সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন। প্রচারেও সঙ্গে থাকবেন তিনি।” সেই নারায়ণগড়েই সোমবার সভা করবেন মুখ্যমন্ত্রী।
পরদিন অর্থাৎ ৩১ মার্চ দ্বিতীয় সভা হবে গড়বেতা ও চন্দ্রকোনায়। গড়বেতা আসনে বিধায়ক আছেন প্রাক্তন সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এবারও তাঁকেই প্রার্থী করেছে দল। উত্তরার সমর্থনে গড়বেতায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি প্রচারসভা ঘিরে এখন রীতিমতো ফুটছে শাসক শিবির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে