পাহাড়ে এবার জমজমাট লড়াই! বিজিপিএম, বিজেপি-গোর্খা জনমুক্তি মোর্চা জোট ও কংগ্রেসের সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বী করবে অজয় এডওয়ার্ড এর ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টও। দলের তরফে আজ, রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকার প্রথমেই নাম রয়েছে অজয় এডওয়ার্ডের। দার্জিলিং বিধানসভা আসন থেকে ২৬ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এছাড়াও কার্শিয়াং কেন্দ্রে বন্দনা রাই, কালিম্পং আসনে ব্রিটো লেপচা, মাটিগাড়া-নকশালবাড়িতে নিমেষ সুনদাস ও শিলিগুড়িতে কৃষ্ণ নন্দ সিং। ফলে পাহাড়ে এবার লড়াই একেবারে চতুর্মুখী। আর এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৪ মে।
এই বিষয়ে আরও খবর
অন্যদিকে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের তরফে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। দলের সুপ্রিমো অজয় এডওয়ার্ড বলেন, “আমরা চেয়েছিলাম পাহাড়বাসীর দাবি গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলন করতে। তাই চেয়েছিলাম আঞ্চলিক সব দলগুলো একসঙ্গে মিলেমিশে প্রার্থী দেব। কিন্তু কেউ রাজি হল না। তাই আমরা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য পাহাড়ের উন্নয়ন এবং পৃথক রাজ্য।”
অজয় এডওয়ার্ড বলেন, “আমরা চেয়েছিলাম পাহাড়বাসীর দাবি গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলন করতে। তাই চেয়েছিলাম আঞ্চলিক সব দলগুলো একসঙ্গে মিলেমিশে প্রার্থী দেব। কিন্তু কেউ রাজি হল না। তাই আমরা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য পাহাড়ের উন্নয়ন এবং পৃথক রাজ্য।”
পাহাড়ের ভোটে এবার প্রথম অনীত থাপা, বিমল গুরুং ও অজয় এডওয়ার্ড আলাদা আলাদা হয়ে লড়াই করছে। অজয় এডওয়ার্ড হামরো পার্টি গড়ে পুরসভা দখল করেছিল। যদিও তাদের কাউন্সিলররা দল বদলে অনীতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেওয়ায় পুরসভা হাতছাড়া হয়। এরপরেই আলাদা রাজ্যের দাবি নিয়ে তিনি দলের নাম বদল করে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট দেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছিল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও। কিন্তু নির্বাচনের আগে সকলেই তাঁকে ছেড়ে দিয়ে নিজেদের মত করে প্রার্থী ঘোষণা করে দেয়। তাই এবার অজয় নিজেও প্রার্থী ঘোষণা করল। এর ফলে পাহাড়ে লড়াই আরও জমে উঠল।
এদিকে অজয় প্রার্থী ঘোষণা করায় বেশ খুশি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, “আমরা চেয়েইছিলাম অজয় প্রার্থী দিক। তা হয়েছে এতে আমাদের সুবিধাই হল। এবছর পাহাড়ের তিনটি আসনই আমরা দখল করব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন
নিবেদিত






