PM Modi

‘টুকরে টুকরে গ্যাংকে সমর্থন তৃণমূলের’, ‘চিকেনস নেক’ নিয়ে মোদি, ‘ভারত ভাঙছেন’,পালটা তৃণমূল  

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। প্রথমদফায় উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে ভোট রয়েছে। তার আগে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে শাসক-বিরোধী সবদলই। সেই মতো আজ রবিবার, শিলিগুড়িতে সভা করেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:১৮

options
link
‘টুকরে টুকরে গ্যাংকে সমর্থন তৃণমূলের’, ‘চিকেনস নেক’ নিয়ে মোদি, ‘ভারত ভাঙছেন’,পালটা তৃণমূল  
ফাইল ছবি।

শিলিগুড়ি করিডরকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে টুকরে টুকরে গ্যাং। উত্তর-পূর্বকে ভারতের গেটওয়ে শিলিগুড়ি করিডর। এই টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করে এই তৃণমূল। তাও শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য। শিলিগুড়িতে দাঁড়িয়ে শাসকদল তৃণমূলকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুধু তাই নয়, উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল পিছিয়ে রাখছে। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা খরচ হতে দেয়নি বলেও এদিন তোপ দাগেন প্রধানমন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক। মোদির মুখে ‘টুকরে টুকরে গ্যাং’ মন্তব্যে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের পালটা দাবি, ”ভারতকে টুকরো টুকরো করছেন মোদি।”

Advertisement

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন (Bengal Election 2026)। প্রথমদফায় উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে ভোট রয়েছে। তার আগে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে শাসক-বিরোধী সবদলই। সেই মতো আজ রবিবার, শিলিগুড়িতে সভা করেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে চা বাগানের সমস্যা-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, স্পর্শকাতর শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেনস নেককে ভাগ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ তাঁর। এমনকী দেশবিরোধী শক্তির সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগও করেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি বলেন, ”দেশে একটা টুকরে টুকরে গ্যাং রয়েছে। যারা শিলিগুড়ি করিডরকে কাটার হুমকি দিয়েছিল। দেশ থেকে আলাদা করতে চেয়েছিল উত্তর-পূর্বকে। সেই সমস্ত লোকজনকে তৃণমূল সমর্থন করে। এটাই ওদের আসল চেহারা।” প্রধানমন্ত্রীর কথায়, শিলিগুড়ি করিডর দেশের সুরক্ষা এবং সমৃদ্ধির করিডর বিজেপির জন্য। আর সেই কারণে এই এলাকার উন্নয়নে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সেই উন্নয়নে শাসকদল তৃণমূল বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। তাঁর দাবি, এই কারণেই পোরবন্দর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব-পশ্চিম করিডরের কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি।

Advertisement

মোদি বলেন, ”দেশে একটা টুকরে টুকরে গ্যাং রয়েছে। যারা শিলিগুড়ি করিডরকে কাটার হুমকি দিয়েছিল। দেশ থেকে আলাদা করতে চেয়েছিল উত্তর-পূর্বকে। সেই সমস্ত লোকজনকে তৃণমূল সমর্থন করে। এটাই ওদের আসল চেহারা।”

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি, ”মাওবাদীদের মুখের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” এই প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে বারবার উঠে আসা উত্তরবঙ্গ ভাগের কথা উল্লেখ করে তৃণমূল নেতা বলেন, ”বারবার বিজেপি নেতারা উত্তরবঙ্গকে ভাগ করার হুমকি দিয়েছেন। এমনকী বিহারের সঙ্গে উত্তরের একটা অংশকে মিশিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। ফলে মোদির মুখে এই সব কথা মানায় না।” জয়প্রকাশ মজুমদারেরর তোপ, ”আদৌতে ভারতকেই টুকরো টুকরো করছেন মোদি।” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.