West Bengal Assembly Election

বাইকের তেলটুকুও ভরে দেয়নি! দুধে স্নান করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ যুবকের

মামুনের দাবি, কংগ্রেসের মিছিলে গিয়ে 'অশুচি' হয়েছিলাম। তাই দুধ দিয়ে স্নান করে 'পবিত্র' হয়ে নিলাম।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৩০

options
link
বাইকের তেলটুকুও ভরে দেয়নি! দুধে স্নান করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ যুবকের
এক বালতি দুধে স্নান করে কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ।

ভোটের (West Bengal Assembly Election) বঙ্গে দলবদল নতুন নয়! আজ এই ফুল তো, কাল অন্য ফুলে। কিন্তু এক বালতি দুধে স্নান করে ‘শুদ্ধ’ হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ! আগে এমন ঘটনা কেউ দেখেছেন কিনা তা এককথায় কেউ মনে করতে পারছেন না। বুধবার সন্ধ্যায় এমন এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকলেন মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার অন্তর্গত ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামের মানুষ। যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তাঁরা। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

Advertisement

প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র সাতদিন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে চলছে জোরদার প্রচার। এরমধ্যেই বুধবার মুর্শিদাবাদে পানিপিয়া গ্রামে বেশ কয়েকজন যুবক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার আগে একবালতি দুধে স্নান করেন তাঁরা। তাঁদের দাবি, একেবারে ‘শুদ্ধ’ হয়েই তাঁরা তৃণমূলে গেলেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিছিলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পানিপিয়া গ্রামে বুধবার কংগ্রেসের তরফে একটি বাইক মিছিল করা হয়। সেখানেই ওই যুবকরা যোগ দেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই মিছিল শেষ হতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। অভিযোগ, বাইকের তেল এবং নগদ টাকার প্রলোভন দেখিয়ে তাদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন ওই যুবকেরা। এরপরই তারা সিদ্ধান্ত নেন কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার। শুধু তাই নয়, স্থানীয় রাণীনগর-১ নম্বর ব্লকের অঞ্চল সভাপতি রফিকুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেবেন বলেও জানান।

Advertisement

অভিযোগ, বাইকের তেল এবং নগদ টাকার প্রলোভন দেখিয়ে তাদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন ওই যুবকেরা।

আর এই টানটান উত্তেজনার মধ্যেই কার্যত সবাইকে চমকে মামুন শেখ নামে এক যুবক। দলবদলের আগেই নিজেকে শুদ্ধ করবেন বলে ঠিক করেন! কিন্তু কীভাবে? নিয়ে আসেন এক বালতি দুধ। একেবারে প্রকাশ্যে সেই দুধেই স্নান করেন মামুন শেখ। তাঁর দাবি, বলেছিল ৫০০ টাকা এবং বাইকে তেল ভরে দেবে। সেজন্যেই মিছিলে গিয়েছিলাম। কিন্তু কিছুই দেয়নি। তাই পবিত্র হতেই এক বালতি দুধে স্নান করে শুদ্ধ হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করছি। মামুনের দাবি, কংগ্রেসের মিছিলে গিয়ে ‘অশুচি’ হয়েছিলাম। তাই দুধ দিয়ে স্নান করে ‘পবিত্র’ হয়ে নিলাম। যদিও কংগ্রেসের দাবি, মিছিলে যেতে কাউকে প্রলোভন দেখানো হয়নি।

রাণীনগর-২ ব্লক কংগ্রেস নেতা মিজান হাসান জানান, কংগ্রেসে বিপুল যোগদান দেখে পাল্টা শক্তি প্রদর্শনের জন্য দুধ দিয়ে স্নান করিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। অথচ কংগ্রেসের মিছিলে কাউকে আনার জন্য তেল বা টাকার কোনও প্রলোভন দেখানো হয়নি। যদিও পুরো বিষয়টি রাজনৈতিক ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এই প্রসঙ্গে স্থানীয় এক নেতার দাবি, মানুষ বুঝতে পারছে বিরোধীরা কেবল প্রলোভন দিয়ে রাজনীতি করতে চায়, আর এই দুধে স্নান করার ঘটনাটি আসলে সেই রাজনৈতিক ক্ষোভেরই এক বহিঃপ্রকাশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.