West Bengal Assembly Election

ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে বুথের বাইরে বসবেন পোলিং এজেন্টরা! জল্পনা ছড়াতেই কী বলল কমিশন?

বিধানসভা আসনে লড়াই করা রাজনৈতিক দলগুলি পোলিং এজেন্ট নিয়োগ করে। নিয়ম অনুযায়ী, প্রতিটি প্রার্থীর একটি করে এজেন্ট থাকতে পারে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২০:৪১

options
link
ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে বুথের বাইরে বসবেন পোলিং এজেন্টরা! জল্পনা ছড়াতেই কী বলল কমিশন?
ফাইল ছবি।

এবার পোলিং এজেন্ট নিয়ে প্রথা ভাঙছে কমিশন! বুথের বাইরে বসবেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা? এই জল্পনা ছড়াতেই মুখ খুলল কমিশন। জানিয়ে দেওয়া হয়েছে, এই রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

মঙ্গলবার জল্পনা ছড়ায় পোলিং এজেন্টদের বাইরে বসতে হতে পারে। তারপরই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের বুথের বাইরে বসা নিয়ে কমিশন কোনও সিদ্ধান্ত নেয়নি। এই সংক্রান্ত কোনও গাইডলাইন প্রকাশ করা হয়নি। আগের নিয়মই বহাল থাকছে।

Advertisement

বাংলার নির্বাচনী ইতিহাস ঘাটলে দেখা যাবে, পোলিং এজেন্টরা বুথের ভিতরেই বসে এসেছেন। এই এজেন্টরা রাজনৈতিক দলের প্রতিনিধি। বিধানসভা আসনে লড়াই করা রাজনৈতিক দলগুলি পোলিং এজেন্ট নিয়োগ করে। নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথে প্রার্থীর একটি করে এজেন্ট থাকতে পারেন। (তবে কোনও দল এজেন্ট দিতে পারলে, সেটি তাদের ব্যর্থতা)। কমিশনের সঙ্গে এই এজেন্টদের সরাসরি কোনও যোগাযোগ নেই। প্রতিটি দলের এজেন্টদের কাছে বুথের ভোটার তালিকা থাকে। সেই তালিকার সঙ্গে ভোটারদের মিলিয়ে দেখেন। প্রিসাইডিং অফিসারদের কাজেও সাহায্য করেন এজেন্টরা। এই কাজ তাঁরা মূলত বুথের ভিতরেই বসে করেন।

Advertisement

ছাব্বিশের নির্বাচন স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কমিশন। ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট হচ্ছে। প্রশাসনের শীর্ষস্তর থেকে নিম্নস্তরের আধিকারিকদের বদলি করা হয়েছে। পুলিশ অফিসারদেরও সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে বির্তক কম হয়নি। দায়ের করা হয় মামলাও। জল গড়ায় হাই কোর্টেও। এবার পোলিং এজেন্ট নিয়ে জল্পনা ছড়াতেই, অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.