প্রত্যাশা মতোই কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের (Rakesh Singh) নাম ঘোষণা বিজেপির। আজ, বুধবার ষষ্ঠতালিকা প্রকাশ হয়। সেখানেই নাম রয়েছে জেলমুক্ত বিজেপি নেতার। গত কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ। এরপরেই জল্পনা তৈরি হয়, তাঁকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাতেই পড়ল সিলমোহর। এদিকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন রাকেশ। বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে শুরু করেছেন গৃহসংযোগ কর্মসূচি।
এই বিষয়ে আরও খবর
মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর এবং রাহুল গান্ধী পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়! তার প্রতিবাদে এই কলকাতায় কংগ্রেস দপ্তরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। যদিও ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ সিং। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্রেই গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তাঁর অনুগামী একাধিক নেতাকেও। এমনকী বিজেপি নেতার ছেলে শিবম সিংকেও গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে জামিন পান শিবম। কিন্তু তখন জামিন হয়নি রাকেশের।
গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তাঁর অনুগামী একাধিক নেতাকেও। এমনকী বিজেপি নেতার ছেলে শিবম সিংকেও গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে জামিন পান শিবম। কিন্তু তখন জামিন হয়নি রাকেশের।
কিন্তু ভোটের (West Bengal Assembly Election) আগে অর্থাৎ গত ৬ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ বিজেপি নেতার জামিন মঞ্জুর করে। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁর জেলমুক্তি ঘটে। এরপরেই কলকাতা বন্দর, যা কিনা ফিরহাদ হাকিমের গড় হিসাবে পরিচিত সেখানেই প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করল বিজেপি। বলে রাখা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচনেও কলকাতা বন্দর এলাকা থেকে রাকেশ সিংয়ের প্রার্থী হওয়ার জল্পনা ছিল। কিন্তু সে বার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় প্রার্থী হওয়া হয়নি তাঁর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



