এবার দলের বিরুদ্ধে গর্জে উঠেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী রত্না দে নাগ। সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখলেন, ‘পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র কৌরব বংশের ধ্বংসের একমাত্র কারণ।’ তিনি কারও বিরুদ্ধে নাম করে আক্রমণ করেননি। তবে তৃণমূল ও জেলা রাজনৈতিক মহলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
পেশায় চিকিৎসক রত্না দে নাগ দীর্ঘ দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। হুগলি থেকে কয়েকবারের সাংসদ ছিলেন। ২০২১ সালে তিনি পাণ্ডুয়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল।

এই নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ার পর দলীয় নেতৃত্বের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর গ্রহণ করা একাধিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সাহায্যে দল পরিচালনা করার বিরুদ্ধে মুখ খুলেছেন নেতারা। অনেকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেকের সিদ্ধান্ত না মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। মমতার হাতে পুরো রাশ থাকলে এই ফলাফল হত না বলে দাবি বিক্ষুব্ধ নেতাদের একাংশের। সেই দলে এবার নাম লেখালেন প্রাক্তন বিধায়ক ও সাংসদ রত্না দে নাগ। তিনি নাম না করে বললেও তাঁর অভিযোগের তীর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তা অনেকেই মানছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব



