বঙ্গে পালাবদল
WB Election Result 2026

ভোট মিটলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী! কোথায় কত জওয়ান, জানাল কমিশন

নির্বাচন পরবর্তী অশান্তি এড়িয়ে শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে কলকাতায়।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৪:২১

options
link
ভোট মিটলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী! কোথায় কত জওয়ান, জানাল কমিশন
ভোটের পরও অশান্তি রুখতে বঙ্গে থাকবে আধাসেনা, জানাল কমিশন।

বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বঙ্গে ছাব্বিশের নির্বাচন মিটেছে সুষ্ঠুভাবে। দু, একটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া গোটা ভোটপর্বে রক্তপাত ঘটেনি। কার্যত নজিরবিহীন এই ছবি। আজ ফলাফল প্রকাশ। তবে এখানেই বাহিনীর কাজ মিটছে না। কমিশন আগেই জানিয়েছিল, ভোটের পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ফলপ্রকাশের দিনও কমিশন জানিয়ে দিল, আগামী ৬ মাস থাকবে সিএপিএফ। ভোট পরবর্তী শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোন জেলায় কত জওয়ান থাকবেন, তাও বিশদে জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।

Advertisement

আগামী ৬ মাস ৫০০ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। সবচেয়ে বেশি জওয়ান থাকবেন কলকাতায়, ৪০ কোম্পানি। তালিকায় দ্বিতীয় স্থানে বারাকপুর, প্রায় ২৮ কোম্পানি বাহিনী থাকবে এখানে। এছাড়া বীরভূম, ডায়মন্ড হারবার পুলিশ জেলাতেও কুড়ির বেশি বাহিনী মোতায়েন থাকবে। সবচেয়ে কম বাহিনী থাকবে কালিম্পংয়ে, মাত্র ১ কোম্পানি। এছাড়া জঙ্গিপুর পুলিশ জেলা ও বনগাঁয় থাকবে ৫ কোম্পানি বাহিনী।

জানা যাচ্ছে, আগামী ৬ মাস ৫০০ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। সবচেয়ে বেশি জওয়ান থাকবেন কলকাতায়, ৪০ কোম্পানি। তালিকায় দ্বিতীয় স্থানে বারাকপুর, প্রায় ২৮ কোম্পানি বাহিনী থাকবে এখানে। এছাড়া বীরভূম, ডায়মন্ড হারবার পুলিশ জেলাতেও কুড়ির বেশি বাহিনী মোতায়েন থাকবে। সবচেয়ে কম বাহিনী থাকবে কালিম্পংয়ে, মাত্র ১ কোম্পানি। এছাড়া জঙ্গিপুর পুলিশ জেলা ও বনগাঁয় থাকবে ৫ কোম্পানি বাহিনী।

Advertisement

ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে রাজনৈতিক অশান্তির খবর আশঙ্কা করছে কমিশন। তা রুখতেই এবার নির্বাচনের ৬ মাস পরও আধাসেনা রাখা হবে গোটা রাজ্যে। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে অন্তত তেমনটাই জানানো হয়েছে। জেলার রাজনৈতিক পরিস্থিতির নিরিখে কোথায়, কত বাহিনী থাকবে, তা স্থির করা হয়েছে। কমিশন সূত্রে খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে এবং জনতার সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.