শান্তিকুঞ্জের সামনে জনপ্লাবন। যত দূর চোখ যায়, চারদিকে গিজগিজ করছে মানুষ। কেবল রাস্তাই নয়, আশপাশের বাড়ির ছাদ, বারান্দা থেকেও প্রতিবেশীরা ভিড় করেছেন। ছবি, ভিডিও তুলেছেন তাঁরা। বিকেলের দিকে শান্তিকুঞ্জের সদর দরজা থেকে বেরন শুভেন্দু অধিকারী। ঠিক একদিন আগেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। শুভেন্দুকে দেখে মানুষের উচ্ছ্বাস যেন আরও ভেঙে পড়ে। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যান। মানুষের ভিড়ের মধ্যেই সেই পুরনো এসইউভি-তে চড়ে কলকাতার দিকে রওনা হন বাংলার নবম মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
গতকাল, শনিবারই ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর একাধিক কর্মসূচির পর পূর্ব মেদিনীপুরের বাড়ি শান্তিকুঞ্জে গভীর রাতে ফিরেছিলেন। গতকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, ভিড় ছিল। গেরুয়া আবির ওড়ানো থেকে মিষ্টি বিলি সবই হয়েছে। আজ, রবিবার সকাল থেকে ফের ভিড় বাড়তে শুরু করে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসতে শুরু করেন। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে একসময় শান্তিকুঞ্জের সামনে গার্ডরেল, ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী , শিশির অধিকারীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ব্যারিকেড দিয়ে মানুষকে আটকানোর দরকার নেই।

এদিন বেলা বাড়তে দলে দলে মানুষ ভিড় করতে থাকে শান্তিকুঞ্জের সামনে। আশেপাশের বাড়ির ছাদ, বারান্দা থেকেও প্রতিবেশীরা অপেক্ষা করেছেন শুভেন্দুকে দেখার জন্য। দূরদূরান্ত থেকে মানুষজন দীর্ঘ সময় ধরে শুভেন্দুকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কলকাতার দমদম থেকে ব্রঞ্জের চিতাবাঘ নিয়ে সোজা শান্তিকুঞ্জের সামনে হাজির হয়েছিলেন এক অনুরাগী। এক মহিলা সমর্থক শঙ্খ নিয়ে এসেছিলেন। শুভেন্দুর নামে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে। প্রতিবেশীরা সেসব মুহূর্ত মোবাইল ফোন বন্দিও করছিলেন।

বিকেলের দিকে গলায় গেরুয়া উত্তরীয়, পরনে সাদা-পাঞ্জাবি পরে শান্তিকুঞ্জের বাইরে আসেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। সেসময় ভিড় যেন আরও হামলে পড়ে। ভিড়ের মধ্যেই শুভেন্দুকে মিশে যেতে দেখা যায়। কার্যত, জনপ্লাবনে ভেসে গাড়ির কাছে পৌঁছন মুখ্যমন্ত্রী। উচ্ছ্বসিত জনতা তাঁর সঙ্গে একবার হাত মেলানোর জন্য তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। অনেকের সঙ্গেই তিনি হাত মেলান। পদ্মফুলও দেখা যায় মুখ্যমন্ত্রীর হাতে। এরপর কালো এসইউভি-তে চড়ে কলকাতার পথে রওনা হন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। রাস্তাতেও বহু মানুষ শুভেন্দুকে দেখা, অভিবাদনের জন্য দাঁড়িয়েছিলেন। কাঁথিতে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। অসংখ্য মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। কাঁথি থেকে রওনা হয়ে ফের কোলাঘাটে থমকায় মুখ্যমন্ত্রীর কনভয়। সেখানেও রাস্তায় নেমে অপেক্ষারত অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলান শুভেন্দু।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা
-
মায়ের বুকের দুধের গয়না! ‘ব্রেস্ট মিল্ক জুয়েলারি’ কেনার আগে এই তথ্যগুলি না জানলেই মুশকিল



