মালদহের রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ! রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিতেই উত্তরবঙ্গ থেকে উড়ে এল শুভেচ্ছা বার্তা। ইংরেজবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হোয়াটসঅ্যাপে শুভেচ্ছাবার্তা পাঠান শুভেন্দুকে। বলেন, ‘তৃণমূলের বহিষ্কারটাই ওঁর কাছে আশীর্বাদ হল।’
এই বিষয়ে আরও খবর
শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সঙ্গেও একসময় রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদহে তৃণমূলের অবজারভারও ছিলেন। পরে তাঁকে তৃণমূল বহিষ্কার করেছিল। বহিষ্কারটা ওঁর কাছে আশীর্বাদ হয়ে গেল। ওঁ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। আশা করব তাঁর নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য-সব দিকে এগিয়ে যাবে।”
উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পরেই ভরাডুবরি নেপথ্যে অভিষেককেই দায়ী করেন দলের অনেকে। সেই বিদ্রোহীদের মধ্যে ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি বলেছিলেন, ‘দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ অভিষেককেই সরাসরি দোষারোপ করায় তাঁকে শোকজও করা হয়। এই আবহে কৃষ্ণেন্দু নারায়ণের এই সৌজন্য বার্তায় নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রশ্নের মুখে বিমানের নিরাপত্তা, ‘সাইকোঅ্যাকটিভ’ পদার্থের পরীক্ষা করা হোক পাইলটদের
-
দেখা করতে গিয়ে ‘আক্রান্ত’ মমতা, হালিশহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
ফরেস্ট রেঞ্জার-গার্ডদের বেতনবৃদ্ধি, ‘গাছ লাগিয়ে ছবি দিলেই হবে না’, সবুজায়নে কড়া শুভেন্দু
-
বাংলাদেশেই সম্ভব! খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী পাত্র
-
দেশের ১৪ মুখ্যমন্ত্রী, ৩২৬ সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত! সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ



