ভোটের (Bengal Election 2026) ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন কর্মীরা। দুপুরের বিরতিতে খাবারের বাক্স খুলতেই গা গুলিয়ে উঠল ভোটকর্মীদের! মেনুতে থাকা ফ্রায়েড রাইস ও চিলি চিকেন পচে দুর্গন্ধ ছড়াতে থাকে বলে অভিযোগ। রাগের চোটে ‘পচা খাবার’ ট্রেনিংয়ে উপস্থিত মহকুমা শাসকের সামনেই ছুড়ে ফেললেন উপস্থিত ভোটকর্মীরা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। ভোটকর্মীরা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। ইচ্ছাকৃতভাবে পচা খাবার তাঁদের দেওয়া হয়েছে। সেই অভিযোগও উঠেছে।
এই বিষয়ে আরও খবর
সামনেই বিধানসভা ভোট। নির্বাচন চলাকালীন ভোটকর্মীদের কী কী কাজ করতে হবে, সেই বিষয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। মুর্শিদাবাদের কান্দিতে রাজ উচ্চ বিদ্যালয়ে ও কান্দি রাজ কলেজে চলছে ভোটের ট্রেনিং। বিভিন্ন জায়গা থেকে কর্মীরাও নির্দিষ্ট সময়ে উপস্থিত হন। অভি্যোগ, রবিবার দুপুরে তাঁদের লাঞ্চটাইমে খাবার দেওয়া হয়। এদিন মেনুতে ছিল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। খাবারের বাক্স খুললে রীতিমতো অস্বস্তিতে পড়েন কর্মীরা। কেউ কেউ খাবার মুখে দিয়েই ফেলে দেন! অভিযোগ, ওই খাবার নষ্ট হয়ে গিয়েছিল।
ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস। তাঁর সামনেই ভোটকর্মীরা রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন। খাবার ফেলেও দেওয়া হয় বলে অভিযোগ। কর্মীদের শান্ত হওয়ার কথা জানানো হয়। তারপরও চলে বিক্ষোভ। অভিযোগ, এর আগেও খাবার নিয়ে সমস্যা হয়েছে। কয়েকদিন আগে ভোটের ট্রেনিং চলাকালীন দুপুর ২টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকাল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছয়নি! সেদিনও বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা। প্রশিক্ষণ নিতে আসা ৯০ শতাংশ ভোটকর্মী সেদিন খাবার পায়নি বলে অভিযোগ ওঠে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘থিমের নামে ডিমের প্যান্ডেল নয়’, প্রতিমা নিয়েই বা কী বলছে বিশ্ব হিন্দু পরিষদ?
-
মুসলিম চরিত্রে সানিকে মেনে নেয়নি দর্শক, ‘বাটোয়ারা ১৯৪৭’ ব্যর্থতায় দেওলকেই দায়ী করলেন শাবানা আজমি!
-
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন প্রতিপক্ষের সামনে আর্সেনাল, তুলনায় স্বস্তিতে বার্সা-রিয়াল
-
মমতার এক ইশারায় বন্ধ রাস্তা! ‘ছাড়া হবে না’, হাই কোর্টের নির্দেশ ভাঙায় এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর
-
সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক নাড্ডার, সরকারের অবস্থান কী? প্রশ্ন ককরোচ পার্টির



