Supplementary Voter List

গভীর রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত, কতজনের নাম বাদ? কী জানাল কমিশন

অবশেষে বাংলায় এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। সোমবার রাত ১২টার কিছু সময় আগে ওই তালিকা প্রকাশ হল। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। দ্রুত পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটে এই তালিকা মিলবে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ০০:৪১

options
link
গভীর রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত, কতজনের নাম বাদ? কী জানাল কমিশন
ফাইল ছবি।

অবশেষে বাংলায় এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। সোমবার রাত ১২টার কিছু সময় আগে ওই তালিকা প্রকাশ হল। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। দ্রুত পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটে এই তালিকা মিলবে। কতজনের নাম বাদ গেল? কারা তালিকায় আছেন?   

Advertisement

সোমবারই প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত নামের তালিকা। রাত ৯টার পর সেই তালিকা প্রকাশিত হবে। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এই কথা জানিয়েছিলেন। তবে রাত ন’টা পেরিয়ে গেলেও সেই তালিকা প্রকাশিত হয়নি। একসময় কমিশনের তরফে জানানো হয়, সোমবারই তালিকা প্রকাশিত হবে। শেষপর্যন্ত ঘড়িতে রাত ১২টা বাজার কিছু আগে ওই তালিকা প্রকাশিত হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কত নামের নিষ্পত্তি হয়েছে? কত নাম তালিকায় বাদ পড়ল? সেই বিষয়ে কোনও বার্তাই কমিশনের তরফে জানানো হয়নি। বস্তুত, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই বিষয়ক তথ্য পাওয়া যাচ্ছে না। আরও বেশ কিছু সময় পেরলে সাইটে তথ্য মিলবে। এমনই মনে করা হচ্ছে। ফলে ২৯ লক্ষ ভোটারের কাদের নাম থাকল আর কাদের নাম বাদ গেল? সেই বিষয়ে আরও অপেক্ষা করতে হবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

বাংলায় এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এছাড়াও আরও ৬০ লক্ষের নাম বিচারাধীন বলে জানানো হয়। শেষপর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ২৯ লক্ষ মানুষের নাম প্রকাশের কথা কমিশনের তরফে জানানো হয়। সোমবার সন্ধ্যায় রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন ২৯ লাখ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। 

তবে এদিন রাতে কমিশন কেবল তালিকা প্রকাশের বিষয়টিই জানিয়েছে। বুথ অনুসারে প্রাথমিকভাবে দুটি ভাগে তালিকা প্রকাশিত হয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের জন্য আলাদা তালিকা প্রকাশিত হয়েছে। বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করতে হবে। এরপরই ভোটাররা তাঁদের নাম আছে কিনা জানতে পারবেন। প্রাথমিকভাবে এই কথাই জানা গিয়েছে।

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন