West Bengal Assembly Election

দলে কি গুরুত্ব পাচ্ছে না শুভেন্দুর পছন্দ? প্রার্থী বাছাই বৈঠকে বিরোধী দলনেতার অনুপস্থিতিতে প্রশ্ন

সূত্রের খবর, নিজের পূর্ব মেদিনীপুর ছাড়াও অন্যান্য জেলার একাধিক বিধানসভা নিয়ে নিজের পছন্দের প্রার্থী তালিকা দলকে দিয়েছেন শুভেন্দু।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৪:১৪

options
link
দলে কি গুরুত্ব পাচ্ছে না শুভেন্দুর পছন্দ? প্রার্থী বাছাই বৈঠকে বিরোধী দলনেতার অনুপস্থিতিতে প্রশ্ন
প্রার্থী নিয়ে আলোচনা বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে প্রশ্ন দলের অন্দরে। ফাইল ছবি

বিধানসভা কেন্দ্র ধরে ধরে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা বৈঠক বিজেপির। অথচ সেই বৈঠকেই অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিজেপির বৈঠক ছিল ন্যাশনাল লাইব্রেরিতে। যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা-সহ ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ছাড়াও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু প্রার্থী তালিকা নিয়ে জরুরি আলোচনার ওই বৈঠকে শুভেন্দু গরহাজির রইলেন। প্রশ্ন, তাহলে কি কোনও আসনে প্রার্থী দেওয়া নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে মতের অমিল রয়েছে বিরোধী দলনেতার?

Advertisement

বঙ্গ বিজেপির অন্দরে খবর, বিরোধী দলনেতা হিসাবে ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রার্থী তালিকায় কি শুভেন্দুর পছন্দ কম গুরুত্ব পাচ্ছে রাজ্য বিজেপির কাছে? সেই কারণেই কি বৈঠকে না থেকে দলকে কোনও বার্তা দিলেন তিনি? সূত্রের খবর, নিজের পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও অন্যান্য জেলারও একাধিক বিধানসভার একটি নিজের পছন্দের প্রার্থী তালিকা শুভেন্দু পার্টিকে দিয়েছেন। সেই তালিকায় থাকা শুভেন্দু অধিকারীর পছন্দের একাধিক নামে সম্মতি দেওয়া হয়নি। তাই কি শুভেন্দু বৈঠকে ছিলেন না? গেরুয়া শিবিরের একাংশ অন্তত তেমনটাই বলছে।

Advertisement

সূত্রের খবর, নিজের পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও অন্যান্য জেলারও একাধিক বিধানসভার একটি নিজের পছন্দের প্রার্থী তালিকা শুভেন্দু পার্টিকে দিয়েছেন। সেই তালিকায় থাকা শুভেন্দু অধিকারীর পছন্দের একাধিক নামে সম্মতি দেওয়া হয়নি। তাই কি শুভেন্দু বৈঠকে ছিলেন না? গেরুয়া শিবিরের একাংশ অন্তত তেমনটাই বলছে।

এর আগেও বঙ্গ বিজেপির একাধিক সাংগঠনিক বৈঠকে শুভেন্দু থাকেননি। তাঁর যুক্তি ছিল, তিনি সংগঠনের কেউ নন। তখন শুভেন্দুর সঙ্গে দূরত্ব ছিল তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলে দাবি পদ্ম শিবিরেরই। কিন্তু এদিন বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বও চুপ। বিরোধী দলনেতা হিসাবে সব আসনের প্রার্থী তালিকায় শুভেন্দুর মতামত গুরুত্বপূর্ণ। আর সেই মতামতকে কি বঙ্গ বিজেপি অপেক্ষাকৃত কম গুরুত্ব দিচ্ছে? প্রশ্ন উঠছে আরও। শুভেন্দুর উদাসীনতায় প্রার্থীর নাম চূড়ান্ত করার কাজ কি পিছিয়ে যাবে? আগামী মাসের গোড়াতেই বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাবে। শাসকদল তৃণমূলের প্রার্থীতালিকা প্রায় তৈরি। যে কোনও সময় তা প্রকাশ করে দেওয়া হতে পারে। সেদিক থেকে কি পিছিয়ে গেল গেরুয়া শিবির?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.