Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Ad hoc bonus

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল অ্যাড হক বোনাস

শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদোৎসব ও ইদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৩:৩১

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৩:৩১

options
link
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল অ্যাড হক বোনাস zoom
রাজ্য সরকারি কর্মীদের বাড়ল অ্যাড হক বোনাস
Advertisement

রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস (Ad hoc bonus) এবং উৎসব অগ্রিম বাড়ল। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদোৎসব ও ইদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে। ২০২৬-এর ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসে ৪৬ হাজার বা তার নিচে তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন ৭৪০০ টাকা। ২০২৫-এ এঁদের এই পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪৪ হাজার। গত বছরের তুলনায় এবার অ্যাড হক বোনাস বাড়ল ৬০০ টাকা।

যেসব কর্মীদের বেতন মাসে ৪৬ হাজার বা তার নিচে তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন ৭৪০০ টাকা। যেসব কর্মীর মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি কিন্তু ৫৪ হাজার টাকার বেশি নয়, তাঁরা সর্বোচ্চ ২২ হাজার টাকা উৎসব অগ্রিম পেতে পারেন। 

উৎসব অগ্রিমও বেড়েছে গত বছরের তুলনায়। যেসব কর্মীর মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি কিন্তু ৫৪ হাজার টাকার বেশি নয়, তাঁরা সর্বোচ্চ ২২ হাজার টাকা উৎসব অগ্রিম পেতে পারেন। গত বছর বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪৪ হাজার থেকে ৫২ হাজার। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল ২০ হাজার টাকা। ২ হাজার টাকা বাড়িয়ে এবছর করা হল ২২ হাজার টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তাঁরা এই উৎসব ভাতা পাবেন। যাঁদের পেনশন মাসে ৪০ হাজার টাকার কম তাঁরা এই ভাতা পাবেন ৩ হাজার ৮০০ টাকা। গত বছর এই ভাতার পরিমাণ ছিল ৩ হাজার ৫০০ টাকা। এবার ৩০০ টাকা বাড়ল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর উৎসাহ ভাতার প্রাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে ৩৮ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা। এই সুবিধা পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। তাছাড়া পারিবারিক পেনশনভোগীরা, অতিরিক্ত পেনশনভোগীরাও এই অনুদানের আওতায় থাকবেন। তবে সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন ১০০০০ কিংবা তার কম হলে সেক্ষেত্রে তাঁরা বোনাস পাবেন ৩ হাজার ৫০০ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.