Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Rajya Sabha Election 2026

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার! তালিকায় অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়

তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২৩:১০

options
link
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার! তালিকায় অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় zoom
তৃণমূলের প্রার্থী তালিকায় রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়।

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই তালিকায় স্থান পেতে দেখা গেল রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এই দু’জন ছাড়াও রয়েছে চমক। অভিনেত্রী কোয়েল মল্লিককেও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এঁদের পাশাপাশি তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও।

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক। সংসদের উচ্চকক্ষের চার প্রার্থীকেই শুভ কামনা জানানো হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। 

Advertisement

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনের সাংসদ সেদিন নির্বাচিত হবে। এর মধ্যে রয়েছে বাংলার পাঁচটি আসনও। যার মধ্যে চারটিতেই তৃণমূলের জয় নিশ্চিত (বিধায়কদের সংখ্যার হিসেবে)। সেই চার প্রার্থীর নাম এদিন জানিয়ে দিল ঘাসফুল। পাশাপাশি অবশিষ্ট আসনটিতে বিজেপির জয় নিশ্চিত। 

বিজেপি বঙ্গের রাজ্যসভা প্রার্থী হিসেবে কার নাম বাছবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা যাচ্ছে, এর মধ্যেই রাজ্যসভার প্রার্থীর জন্য বঙ্গ বিজেপির তরফে নয়টি নাম পাঠানো হয়েছে দিল্লিতে। যদিও গতবারের মতো এবারও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড। গতবার সাত জনের তালিকা থেকে শমীক ভট্টাচার্যর নাম অনুমোদন করেছিল বোর্ড। এবার সম্ভাব্য তালিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন সাংসদ তথা দলের মহিলা নেত্রী লকেট চট্টোপাধ‌্যায়, ড. অনির্বাণ গঙ্গোপাধ‌্যায়। এছাড়াও নাম গিয়েছে একজন পদ্মশ্রীপ্রাপ্ত নৃত্যশিল্পী এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক সদস্যের। এছাড়াও একজন বিধায়কের নাম গিয়েছে বলেও শোনা যাচ্ছে। 

আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনের সাংসদ সেদিন নির্বাচিত হবে। এর মধ্যে রয়েছে বাংলার পাঁচটি আসনও। যার মধ্যে চারটিতেই তৃণমূলের জয় নিশ্চিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.