অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। গোটা পদ্ধতিতেই এমন কিছু জটিলতার মুখোমুখি হতে হয়েছে আমজনতাকে যে সকলেই দুরুদুরু বক্ষে অপেক্ষা করছেন, তালিকায় নিজের নামটা থাকে কিনা। এই পরিস্থিতিতে তালিকা প্রকাশের ঠিক আগের দিন নির্বাচন কমিশন এনিয়ে মুখ খুলল। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। সবমিলিয়ে আপাতত ৬৮ লক্ষ নাম বাতিল। এছাড়া, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সব নামের পাশে লেখা থাকবে Adjudicated. পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরলে এই নাম যুক্ত হওয়ার সম্ভাবনা।
এই বিষয়ে আরও খবর
এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। সবমিলিয়ে আপাতত ৬৮ লক্ষ নাম বাতিল। এছাড়া, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সব নামের পাশে লেখা থাকবে Adjudicated.
শনিবার কখন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? কোথায় কীভাবে তা দেখা যাবে? এনিয়ে হাজার প্রশ্ন রয়েছে সাধারণ নাগরিকদের। শুক্রবার সন্ধ্যায় কমিশনের তরফে জানানো হল, শনিবার দুপুরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে। তাতে নাম রয়েছে কি না, দেখা যাবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। এছাড়া রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। এখনই বিএলও-দের কাছে তালিকা পাওয়া যাবে না। তবে বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে জেলাশাসকের কার্যালয়েও। ইতিমধ্যে তালিকা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
এছাড়া নাম দেখতে পাবেন দুটি ওয়েবসাইটে – https://ceowestbengal.wb.gov.in , eci.gov.in এবং ECINET অ্যাপে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি খুলে প্রথমে দেখতে পাবেন সার্চ ইন ইলেক্টোরাল রোল। তাতে নিজের ভাষা সিলেক্ট করতে হবে। এর নিচেই রয়েছে দুটি শূন্যস্থান পূরণের মতো জায়গা। একটিতে দিতে হবে আপনার EPIC নম্বর, আরেকটিতে রাজ্যের নাম। এসব পূরণের পর নিচে ক্যাপচা কোড দেওয়া। সেটি দেখে পাশের ফাঁকা জায়গায় সঠিকভাবে টাইপ করতে হবে। এরপর সার্চ অপশনে গেলেই দেখা যাবে আপনার নাম এবং অবস্থা। অর্থাৎ আপনার নামের পাশে Adjudicated থাকলে বুঝতে পারবেন যে আপনার নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ার বিষয়টি এখনও বিচারাধীন।
এপিক নম্বর যদি মনে না থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে আরেকটি অপশন পাবেন আপনি। সেখানে আপনার নাম, পরিচয়-সহ বিস্তারিত ফর্ম পূরণ করে তবেই নিজের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা, তা দেখতে পাবেন।

এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা



