নির্বাচন কমিশন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরিয়ে দিয়েছে। নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগের বিষয়টি সামনে এসেছে। এবার সেই বিষয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। ওই অফিসার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বলে অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বঙ্গে বিধানসভা ভোট। সেই ঘোষণার পর থেকেই রাজ্যের একের পর এক আমলা, প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া, বদলির ঘটনা ঘটছে। রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ভোট ঘোষণার রাতেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দিন কয়েক আগে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার। সেসব অফিসারদের জায়গায় নতুনদের নিয়োগের বিষয়টিও সামনে এসেছে।
ভবানীপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়াই করছেন। এবারও ওই কেন্দ্রে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ভবানীপুরের ‘ঘরের মেয়ে’। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, কলকাতার ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। ভবানীপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনে লড়াই করছেন। এবারও ওই কেন্দ্রে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ভবানীপুরের ‘ঘরের মেয়ে’। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছিল। জানা যায়, ওই কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায় নিয়োগ হয়েছেন। এরপরই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তাঁর নির্দেশে ওই অফিসার কাজ করছেন! প্রসঙ্গত, শুভেন্দু এবার নন্দীগ্রাম বিধানসভা আসনের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও নির্বাচনে (Bengal Election 2026) লড়াই করছেন। তাহলে কি ভোট পরিচালনার জন্যই এই বদলি? ভোটের সময় সুবিধা করতে মরিয়া বিজেপি?
রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সাধারণভাবে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। প্রার্থীদের নমিনেশন গ্রহণ থেকে নির্বাচনের সময় প্রাথমিক দায়িত্বভার এই অফিসারদের উপরই থাকে। এবার রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। নতুন রিটার্নিং অফিসার দায়িত্ব নিচ্ছেন। উল্লেখযোগ্য বিষয়, এই রিটার্নিং অফিসারদের মধ্যে বেশিরভাগই মহকুমাশাসক বা এসডিও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের



