West Bengal Elections 2026

প্রথম দফার ভোটের আগে আলিপুরদুয়ারে ‘গৃহবন্দি’ ২ নেতা! ক্ষোভে ফুঁসছে তৃণমূল

আগামিকাল প্রথমদফার নির্বাচন আলিপুরদুয়ারে। বাকি মাত্র কয়েকঘণ্টা। তৃণমূলের অভিযোগ, এই আবহে নির্বাচন কমিশনের তরফে স্থানীয় প্রশাসন মনোরঞ্জন দে ও বিপ্লব নার্জিনারিকে বাড়ি থেকে না বেরনের কথা বলেছে।

Advertisement
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৭:৩২

options
link
প্রথম দফার ভোটের আগে আলিপুরদুয়ারে ‘গৃহবন্দি’ ২ নেতা! ক্ষোভে ফুঁসছে তৃণমূল
বামদিকে মনোরঞ্জন দে। ডানদিকে বিপ্লব নার্জিনারি।য

ভোটের (West Bengal Elections 2026) আগের দিন আলিপুরদুয়ারের দুই তৃণমূল নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ। জেলা পরিষদের জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে ও কুমারগ্রামের তৃণমূল নেতা বিপ্লব নার্জিনারিকে গৃহবন্দি করে রাখার অভিযোগ। জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, তাঁদের দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে। নেতাদের সঙ্গে দল কথা বলেছে বলে জানিয়েছেন তিনি। এতে নির্বাচনে প্রভাব পড়বে না বলেই দাবি তাঁর।

Advertisement

আগামিকাল প্রথমদফার নির্বাচন (West Bengal Elections 2026) আলিপুরদুয়ারে। বাকি মাত্র কয়েকঘণ্টা। তৃণমূলের অভিযোগ, এই আবহে নির্বাচন কমিশনের তরফে স্থানীয় প্রশাসন মনোরঞ্জন দে ও বিপ্লব নার্জিনারিকে বাড়ি থেকে না বেরনের কথা বলেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতাদের মধ্যে।

Advertisement

বিপ্লব নার্জিনারিকে ফোন করা হলে তিনি  বলেন, “আমাকে থানায় ডেকে নিয়ে বলা হয়েছে, ভোটের দিন কোনও একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। বাইরে বেরলে ব্যবস্থা নেওয়া হবে।  বুথে যেতেও বারণ করা হয়েছে। আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়। নির্বাচন কমিশন চক্রান্ত করে এই রকম করছে।”

Advertisement

আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “আমি ঘটনাটি শুনেছি। আপনাদের কাছে যে খবর আছে তা সত্যি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায়, এলাকায় তৃণমূলের নেতা-কর্মী ধমকানো হচ্ছে। আমাদের দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে। বিজেপির এই অত্যাচারের জবাব বাংলার মানুষ দেবে।” দুই নেতা গৃহবন্দি হওয়ায় ভোটে প্রভাব পড়বে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা আমাদের কাজ করেছি। ভোটে কোনও প্রভাব পড়বে না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.