West Bengal Assembly Election

পাপিয়ার পর রূপা, মনোনয়ন পেশ ঘিরে ফের মুখোমুখি তৃণমূল-বিজেপি

রূপাকে দেখে তৃণমূল কর্মী-সমর্থকরা 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। পালটা 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:১০

options
link
পাপিয়ার পর রূপা, মনোনয়ন পেশ ঘিরে ফের মুখোমুখি তৃণমূল-বিজেপি
রূপার অভিযোগ, তাঁর মিছিল আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। ছবি: বিশ্বজিৎ নস্কর।

টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর পর এবার সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই ঘটনায় মঙ্গলবার বারুইপুরে তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি পড়ে যায়। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের স্লোগান ও পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রূপাকে দেখে তৃণমূলের কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা। রূপার অভিযোগ, তাঁর মিছিল আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু এই কাজে তারা সফল হয়নি।

Advertisement

মঙ্গলবার মিছিল করে বারুইপুর মহকুমাশাসকের দপ্তরে যাচ্ছিলেন রূপা। সেই সময় উলটো দিক থেকে কুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডলের সমর্থনে একটি মিছিল আসছিল। একটা সময় দুটি মিছিল মুখোমুখি পড়ে যায়। দুই দলের কর্মী সমর্থকরা একে অপরকে দেখে স্লোগান দিতে থাকেন। ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বারুইপুর মহকুমাশাসকের অফিসে সময়মতো মনোনয়ন জমা দেন রূপা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূল জানে আমাদের মনোনয়ন আছে। ইচ্ছা করে প্রার্থীদের আটকানোর জন্য জমায়েত করা হয়েছে। কিচ্ছুক্ষণ উত্তেজনা তৈরি করে চলে গেল। মিছিল আটকানোর চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু বিশেষ কিছু করতে পারল না।”

Advertisement

যদিও রূপার অভিযোগ অস্বীকার করেন কুলতলীর তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, “দুটো মিছিল মুখোমুখি হয়েছিল। কিন্তু কোনও গন্ডগোল হয়নি। দুটি রাজনৈতিক দলের মিছিল মুখোমুখি হলে যা হয় সেটাই হয়েছে। গণতান্ত্রিক দেশে সবাই নমিনেশন দেবে এটাই স্বাভাবিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.