Advertisement
Advertisement
Mamata Banerjee

‘সব থেকে ভালো মন্ত্রী বালু, ওকে ফাঁসানো হয়েছে’, ভোটপ্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার!

Jyotipriya Mallick: রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন। একবছরের বেশি সময় জেলে ছিলেন হাবড়ার বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তবে বর্তমানে জামিনে মুক্ত তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৪:৫৩

options
link
‘সব থেকে ভালো মন্ত্রী বালু, ওকে ফাঁসানো হয়েছে’, ভোটপ্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার! zoom
ভোটপ্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার

রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন। একবছরের বেশি সময় জেলে ছিলেন হাবড়ার বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তবে বর্তমানে জামিনে মুক্ত তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফের বালুকেই ভরসা করেছে তৃণমূল। এবারও হাবড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এদিন বারাসতের নির্বাচনী জনসভা থেকে বালুকেই দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে, কেউ করতে পারেনি। ওর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।”

কেন ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয়কে? এদিন সেই ব্যখ্যাও দিলেন মমতা। তিনি বলেন, “বালুর নামে বদনাম করেছে। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল। কিন্তু কোনও প্রমাণ পায়নি। আসলে পচা সিপিএম দেড় কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল। বালু সেটা ধরিয়েছিল। সেই কারণেই বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল।”

ছাব্বিশের নির্বাচনের (WB Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে চলছে ঝোড়ো প্রচার। সবদলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমজনতার কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা  শুনছেন। রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারাসতে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী-সহ অন্যান্যরা। সেই সভা থেকেই জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দেন মমতা। বলেন, “আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে, কেউ করতে পারেনি। ওকে ফাঁসানো হয়েছে।”

Advertisement

কিন্তু কেন ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয়কে? এদিন সেই ব্যখ্যাও দিলেন মমতা। তিনি বলেন, “বালুর নামে বদনাম করেছে। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল। কিন্তু কোনও প্রমাণ পায়নি। আসলে পচা সিপিএম দেড় কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল। বালু সেটা ধরিয়েছিল। সেই কারণেই বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল।” এরপরই তিনি আরও বলেন, “ডিজিটাল রেশন কার্ড বালু করেছে। সেই রাগে ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।” বাম-বিজেপিকে একযোগে নিশানা করে তিনি আরও বলেন, “ওদের তো সবেতেই সমস্যা। আমি কেন আঁকতাম তা নিয়েও প্রশ্ন করে। অভিষেক কেন ব্যবসা করে, তা নিয়েও প্রশ্ন। আরে কেউ খাবে না? কাজ তো করতে হবে। আপনার সমস্যা কী?” জ্যোতিপ্রিয়কে মুখ্যমন্ত্রীর এই প্রশংসা ভোটযুদ্ধে তাঁকে বেশ কিছুটা এগিয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.