একসময় ‘লাল শিবিরের দাপুটে মুখ’ মজিদ মাস্টারের গ্রেপ্তারের দাবিতে সরব ছিল তৃণমূল। বাম জমানার পর তৃণমূল ক্ষমতায় এলে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। পরে তিনি ছাড়া পান। সেই মজিদ মাস্টারের বাড়িতেই এবার ফুল হাতে ঢুকে ভোট চাইলেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী আবদুল মাতিন। সংঘাতের রাজনীতির মাঝেই শাসনের এই সৌজন্য সাক্ষাৎ নতুন রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল। হাড়োয়া বিধানসভার শাসন অঞ্চল, বারাসত ২ নম্বর ব্লকের অন্তর্গত।
এই বিষয়ে আরও খবর
একসময় সিপিএমের প্রভাবশালী মুখ মজিদ মাস্টারকে ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘাত ছিল প্রকাশ্য। গ্রেপ্তার, জেলমুক্তির পর বাড়িছাড়া থাকার অভিযোগ, রাজনৈতিক দূরত্ব ছিল তীব্র। কয়েক বছর ধরে সদস্যপদ নবীকরণ না করলেও এলাকায় তাঁর ‘সিপিএম মুখ’ পরিচয় এখনও অটুট। এই প্রেক্ষাপটেই সোমবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যান তৃণমূল প্রার্থী আবদুল মাতিন। হাতে ফুল, মুখে ভোটের আবেদন, তারপর ঘরে বসে দীর্ঘ সময় আলাপচারিতা, রাজনীতির দুই মেরুর এই ছবিই এখন চর্চার কেন্দ্রে। এনিয়ে মজিদ মাস্টারের বক্তব্য, “এটাই সৌজন্যতা, ভদ্রতা, মানবিকতা। ভোটের মুখে উনি আমার বাড়িতে এসেছেন, আমি ভারতীয় রীতি মেনে আপ্যায়ন করেছি। মানুষ হিসেবে আমরা ভাই ভাই।”
আবদুল মাতিন বলেন, “স্যার এই এলাকার সম্মানিত মানুষ। তাঁর ছাত্ররা দেশে বিদেশে প্রতিষ্ঠিত। রাজনীতিতে কুৎসা ও গালিগালাজ বাড়ছে, এটা ঠিক নয়। মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত।” ভোটের উত্তাপে শাসনের এই ছবি বদলে যাওয়া সমীকরণের জল্পনা উসকে দিল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



