Ritabrata Banerjee

ভোট প্রচারের মাঝে ডাবের জল মাস্ট, ফিট থাকতে কোন ডায়েটে ভরসা ঋতব্রতর?

সকালের শুরু হয় ডাবের জল এবং হাঁসের ডিম দিয়ে। হালকা অথচ পুষ্টিকর এই খাবার খেয়েই তিনি বেরিয়ে পড়েন প্রচারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৬:৫৯

options
link
ভোট প্রচারের মাঝে ডাবের জল মাস্ট, ফিট থাকতে কোন ডায়েটে ভরসা ঋতব্রতর?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) দৈনন্দিন জীবনযাপন বেশ শৃঙ্খলাবদ্ধ। প্রতিদিন প্রায় ১০,০০০ পা হাঁটা তাঁর অভ্যেস। তবে ভোটের সময় সেই সংখ্যাটা সহজেই ছাপিয়ে যায়। নিয়মিত হাঁটাচলাই তাঁর ফিটনেসের মূল ভিত্তি।

Advertisement
west bengal assembly election tmc candidate ritabrata banerjee diet and daily routine
প্রচার। ছবি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক সৌজন্যে।

স্বাস্থ্য পরিস্থিতি
ডায়াবেটিস থাকলেও তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। ব্লাড প্রেশার বা রক্তচাপের কোনও সমস্যা আপাতত নেই। ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও নিজের স্বাস্থ্য নিয়ে তিনি বেশ সচেতন।
খাদ্যাভ্যাসে সরলতা
খাবারের ক্ষেত্রে তেমন কোনও পছন্দ বা অপছন্দ নেই। সহজ, ঘরোয়া খাবারই থাকে তাঁর ডায়েটে।
দিনের শুরু পুষ্টিকর খাবারে
সকালের শুরু হয় ডাবের জল এবং হাঁসের ডিম দিয়ে। হালকা অথচ পুষ্টিকর এই খাবার খেয়েই তিনি বেরিয়ে পড়েন প্রচারে।

Advertisement

বিকেলে হালকা জলখাবার
দিনের ব্যস্ততার মাঝে বিকেলের দিকে খান শসা বা পেয়ারা। এতে শরীর হালকা থাকে এবং জলের ঘাটতিও মেটে।

Advertisement
west bengal assembly election tmc candidate ritabrata banerjee diet and daily routine
জনসংযোগ। ছবি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক সৌজন্যে।

রাতের খাবারে ভারসাম্য
রাতে থাকে ভাত, ডাল এবং মাছ, মাংস বা ডিমের মধ্যে যে কোনও একটি। সঙ্গে থাকে বিভিন্ন ধরনের সবজি, যা তাঁর পছন্দের তালিকায় রয়েছে।
ডাবের জলে ভরসা
তেষ্টা মেটাতে ডাবের জলই তাঁর প্রথম পছন্দ। প্রতিদিন অন্তত চারটে ডাবের জল পান করলেও, ভোটের ব্যস্ততায় সেই সংখ্যা বেড়ে কখনও কখনও ছ’টাও হয়ে যায়।
চাপ কমাতে বই ও গান
টেনশন বা চাপ সামলাতে বই পড়াই তাঁর ভরসা। পাশাপাশি দেবব্রত বিশ্বাসের গাওয়া রবীন্দ্রসংগীত শোনাও তাঁর পছন্দের তালিকায় রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.