ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে রাজ্য সফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রার্থীদের হয়ে প্রচার করছেন। আজ শনিবার কেশিয়ারিতে জনসভা করেন তিনি। এদিকে একইদিনে কালনায় সভা করছেন মোদি। সেই সভায় জনসমুদ্র দেখে আপ্লুত প্রধানমন্ত্রী। চৈতন্য মহাপ্রভুর নামে ভাষণ শুরু করে তিনি বললেন, “এটা তো ট্রেলার মাত্র।” অন্যদিকে কেশিয়ারির সভা থেকে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা। বললেন, “ওরা অত্যাচারী।”
এই বিষয়ে আরও খবর
মোদি বললেন, “চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমিতে তৃণমূল পাপের রাজত্ব চালাচ্ছে। কিন্তু এটা আর চলবে না। ১৫ বছরের দুর্নীতির হিসেব হবে। ওরা মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আর পারবে না। আমি এসেছি আপনাদের ভরসা দিতে।”
ছাব্বিশে বাংলা দখলে মরিয়া বিজেপি। দফায় দফায় রাজ্যে আসছেন মোদি। শনিবার কালনার সভা থেকে তৃণমূলকে একহাত নিলেন তিনি। বললেন, “চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমিতে তৃণমূল পাপের রাজত্ব চালাচ্ছে। কিন্তু এটা আর চলবে না। ১৫ বছরের দুর্নীতির হিসেব হবে। ওরা মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আর পারবে না। আমি এসেছি আপনাদের ভরসা দিতে।” মোদি বলেন, জনপ্লাবন বলে দিচ্ছে, বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি। আরও একবার আমজনতার সামনে তুলে ধরলেন ৬ গ্যারান্টি। আশ্বাস দিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ঢুকবে ৩০০০ টাকা। চাকরি পাবেন বেকাররা। মোদির আশ্বাস, “বিজেপি ক্ষমতায় এলে সরকারি সমস্ত শূন্যপদ পূরণ হবে। শিল্প আসবে বাংলায়।” কালনার মঞ্চ থেকেই মোদির মুখে শোনা গেল নতুন স্লোগান, “ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন।”
পালটা কেশিয়ারির সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত করা হয়েছিল বলেও এদিন মন্তব্য করে তিনি। বিজেপি ক্ষমতায় এলে মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, ফের এই অভিযোগ তুলে তিনি বললেন, “মানুষ কী খাবে তা ঠিক করে দেবে ওরা?” আত্মবিশ্বাসী কণ্ঠে মমতা বললেন, “মানুষ আমার পাশে আছে। বিজেপি কিছুই করতে পারবে না।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত
নিবেদিত






