West Bengal Assembly Election

পবিত্র করের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

শুভেন্দু অধিকারীকে শোকজ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ২০:২৭

options
link
পবিত্র করের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল
ফাইল ছবি।

নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতা-কর্মীরা, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে তাঁর উদ্দেশে বিজেপির মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে। পাশাপাশি উদ্দাম নাচ ও উল্লাস করতেও দেখা যায় কর্মীদের। সেই সময় বাড়িতেই ছিলেন পবিত্র। মিছিলটির নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা। এই ঘটনায় শুভেন্দু-সহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই তাঁদের শোকজ করার দাবি জানিয়ে কমিশনকে চিঠি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Advertisement

উল্লেখ্য, গত ২২ মার্চ, রবিবার দুপুরে বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় পবিত্রর বাড়ির সামনে দিয়ে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল। সেই সময় মিছিল থেকেই তৃণমূল প্রার্থীর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মিছিলে বিজেপির এক কর্মী প্রকাশ্যে মদ্যপান করছেন। তৃণমূল চিঠিতে জানিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে কোনও প্রার্থীর বাড়ির সামনে এই ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এভাবে বিজেপি ভোটারদের প্রভাবিত করেছে, তাঁদের ভয় দেখিয়েছে। এরফলে জনগণের অবাধ ভোট প্রয়োগের অধিকার সরাসরি লঙ্ঘিত হয়েছে, যা বিএনএস-এর ১৭১ ধারায় অপরাধ হিসেবে গণ্য। কোনও প্রমাণ ছাড়া একজন প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে বিজেপি। এই ধরনের কার্যকলাপ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করে ও নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। এই কাজ বন্ধ না হলে নির্বাচনের আগে ভোটাররা ভয়ের আবহে থাকবেন, যা একেবারেই কাম্য নয়।

Advertisement

এই কাজের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অভিযুক্ত বিজেপির নেতা-কর্মীদের শোকজ করার দাবি জানিয়েছে তৃণমূল। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করার জন্য়ও নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে রাজ্যের শাসকদল। পাশাপাশি দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত থাকার জন্য শুভেন্দু -সহ বিজেরি অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.