জল্পনাই সত্যি হল। পানিহাটিতে বিজেপির ‘তুরুপের তাস’ অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath)। বুধবার সন্ধ্যায় বিজেপি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে। ১৯ জনের ওই তালিকায় পানিহাটি কেন্দ্রে বিশেষ চমক। সেখানে প্রার্থী অভয়ার মা। আর জি কর আবেগকেই অস্ত্র করে এই আসনে গেরুয়া শিবির জয় নিশ্চিত করার চেষ্টা করছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
এই বিষয়ে আরও খবর
বুধবার সন্ধ্যায় বিজেপি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে। ১৯ জনের ওই তালিকায় পানিহাটি কেন্দ্রে বিশেষ চমক। সেখানে প্রার্থী অভয়ার মা।
দিল্লির নির্ভয়ার নামের সঙ্গে মিলিয়ে আর জি করের নির্যাতিতার নাম রাখা হয়েছে ‘অভয়া’। কিন্তু নির্ভয়ার মায়ের মতো রাজনীতির হাতছানি উপেক্ষা করতে পারেননি অভয়ার মা। আর জি করের নির্যাতিতার মা-বাবা বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। গত সপ্তাহেই পানিহাটির বাড়িতে অভয়ার মা ঘোষণা করেছিলেন, সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলিফোনে বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়েওছেন। সিপিএম তাঁদের নিয়ে শুধু রাজনীতি করেছে। বিজেপি ক্ষমতায় এলে তাঁরা নাকি সুবিচার পাবেন। অভয়ার মায়ের এই ঘোষণার পরই রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে অভয়ার মা রীতা দেবনাথ বিজেপি প্রার্থী হতে চাওয়ায় নিন্দার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়।
অভয়ার মাকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরেও নাকি দ্বন্দ্ব বাঁধে। বিজেপির একাংশের যুক্তি, অভয়ার মা নিজেই ঘোষণা করেন তিনি প্রার্থী হবেন। তাঁদের এই রাজনীতির সঙ্গে যোগ নিয়ে সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। সেটাতে স্পষ্ট, তাঁকে প্রার্থী করলে বিজেপির কোনও লাভ হবে না। অভয়ার মাকে প্রার্থী করার বিষয়ে কর্মীদের সঙ্গেও আলোচনা করা হয়। তাঁদের কথায়, আর জি কর কাণ্ড শুধু পানিহাটির ইস্যু নয়। অভয়ার মাকে প্রার্থী করলেই যে মানুষ ঢেলে ভোট দেবে সেরকমটা নয়। যদিও সমস্ত জল্পনার মাঝে বুধবার সন্ধ্যায় বিজেপির প্রকাশিত তৃতীয় প্রার্থী তালিকায় দেখা গেল অভয়ার মা রত্না দেবনাথের নাম। তাঁকেই পানিহাটি থেকে প্রার্থী করল বিজেপি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
নিবেদিত






