ভোটের (West Bengal Assembly Election) আগে ভোটারদের টাকা বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় টাকা বিলির অভিযোগ। আটক স্থানীয় বিজেপি নেতা ও অসম বিজেপির প্রাক্তন বিধায়ক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দুই নেতাকে আটক করেছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডল ও অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ স্থানীয়দের মধ্যে টাকা বিলি করছিলেন বলে অভিযোগ ওঠে। হিঙ্গলগঞ্জের কনকনগরে একটি ক্লাবে তাঁরা টাকা দিতে যান বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা সেই ঘটনার প্রতিবাদ জানান। তাঁরা দুই বিজেপি নেতা আটকে রেখে খবর দেন পুলিশ। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দুই বিজেপি নেতাকে টাকা-সহ আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। তাঁদের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, স্থানীয়দের মধ্যে টাকা বিলতে গিয়েছিলেন ওই দুই বিজেপি নেতা। হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল্লাহ গাজী বলেন, “অসমের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা ও তরুণ মণ্ডল এলাকায় স্থানীয়দের মধ্যে টাকা বিলি করছিলেন। বাংলায় টাকা দিয়ে ভোট (West Bengal Assembly Election) কিনতে পারবে না। টাকা দিয়ে কিছু হবে না। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক কিশোর নাথ হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের সমর্থনে প্রচার করতে এসেছেন। বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। এবার রাতে ভোটারদের প্রভাবিত করতে রাতে টাকা বিলি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই, আটকে বহু ভারতীয়, উদ্ধারকাজে বাড়ছে জটিলতা
-
‘দয়া করে দেহ দান করবেন না’, আর্জি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘জ্যোতি বসুর দেহ কাজেই লাগেনি’
-
মহামেডানে ডামাডোল অব্যাহত, দলকে কলকাতা লিগের শীর্ষে তুলেও পদত্যাগ কোচ মেহরাজউদ্দিনের
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার



