Bengal Election 2026

ভোটমুখী বঙ্গে নাকা চেকিংয়ে উদ্ধার মার্কিন ডলার, মধ্যপ্রাচ্যের মুদ্রা, আসানসোলে গাড়ি-সহ আটক যুবক

শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে কালিপাহাড়ি নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৩:৫৭

options
link
ভোটমুখী বঙ্গে নাকা চেকিংয়ে উদ্ধার মার্কিন ডলার, মধ্যপ্রাচ্যের মুদ্রা, আসানসোলে গাড়ি-সহ আটক যুবক
উদ্ধার হওয়া টাকা। নিজস্ব চিত্র

ভোটমুখী বঙ্গে (Bengal Election 2026) উদ্ধার প্রচুর পরিমাণে বিদেশি টাকা। সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর ভারতীয় মুদ্রাও। গাড়ি-সহ আটক করা হয়েছে এক যুবককে। শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে কালিপাহাড়ি নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে আসানসোলমুখী একটি গাড়িতে নাকা চেকিংয়ের সময় দাঁড় করানো হয়। স্বাভাবিক নিয়মেই তল্লাশি শুরু হয়। তাতেই ধৃতের থেকে ৪০০ ইউএস ডলার, ৬২০০ দিরহাম ও দেড় লক্ষ ভারতীয় টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা এই টাকার উৎস জানতে চাইলে যুবক সঠিক উত্তর দিতে পারেননি। কাগজপত্রও দেখাতে পারেনি বলেই পুলিশ সূত্রের খবর। তারপরই তাঁকে আটক করা হয়েছে।

Advertisement

ভোটের মুখে এত পরিমাণের বৈদেশিক মুদ্রা ও ভারতীয় অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাকা চেকিংয়ের পুলিশকর্মী জয়ন্ত সরকার বলেন, “প্রতিদিনের মতো নাকা চেকিং করা হচ্ছিল। সেই সময় কলকাতার দিক থেকে একটি গাড়ি আসে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বৈদেশিক অর্থ ও ভারতীয় মুদ্রা। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.