আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক অভয়ার মর্মান্তিক পরিণতিতে যে ক্ষোভে একসময় উত্তাল হয়েছিল গোটা দেশ, সেই স্মৃতি এখনও তাজা। সেই ঘটনার বিচার চেয়ে অভয়ার মা রত্না দেবনাথকে প্রার্থী করে সহানুভূতির আবহ তৈরি করেছে বিজেপি। সেই আবহের মধ্যেই পানিহাটিতে সামনে এল উল্টো ছবি। গেরুয়া উত্তরীয় জড়িয়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাসের ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন, প্রচারের ভাষা আর বাস্তব আচরণের মধ্যে এত ফারাক কেন। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’
আরও পড়ুন:
কলকাতা উত্তর শহরতলির জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, “তৃণমূল বিষয়টিকে নিয়ে গিমিক তৈরি করার চেষ্টা করছে। মানুষ এগুলোকে খুব একটা গুরুত্ব দেবে না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। অভয়ার মা রত্না দেবনাথ এই নির্বাচনে নিশ্চিতভাবে জয়লাভ করবেন।”
সূত্রের খবর, শনিবার বিকেলে সোদপুর মধ্যমগ্রাম রোডের ঘোলা তীর্থভারতী মোড় সংলগ্ন একটি অনুষ্ঠানগৃহে চলছিল নির্বাচনী প্রচারের প্রস্তুতি। দলীয় এক কর্মীর ফেসবুক লাইভে ধরা পড়ে, বিজেপির মহিলা কর্মীদের একাংশ নাচতে ও হাসিঠাট্টা করতে ব্যস্ত। ভিডিওতে স্পষ্ট আনন্দের আবহ, যা রাজনৈতিক বার্তার সঙ্গে অমিল। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। পরে অবশ্য তা মুছে ফেলা হলেও বহু মানুষের মোবাইলে পৌঁছে যায়। সেই ভিডিও ঘিরেই আলোচনা তীব্র। প্রশ্ন উঠছে, যে ঘটনার আবেগকে সামনে রেখে ভোট চাওয়া হচ্ছে, তার বিপরীতে গিয়ে এমন উচ্ছ্বাসের পরিবেশ কীভাবে সম্ভব।
এর আগেও এই আবেগের রাজনৈতিক ব্যবহার নিয়ে আলোচনা ছিল। পানিহাটির এই ভিডিও সেই প্রশ্নকে আরও জোরাল করে তুলল। যদিও কলকাতা উত্তর শহরতলির জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, “তৃণমূল বিষয়টিকে নিয়ে গিমিক তৈরি করার চেষ্টা করছে। মানুষ এগুলোকে খুব একটা গুরুত্ব দেবে না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। অভয়ার মা রত্না দেবনাথ এই নির্বাচনে নিশ্চিতভাবে জয়লাভ করবেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের জেলেই ঠাঁই, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শাহবাজ সরকারের নির্দেশে বন্দি জীবনে ইমরান
-
যুবভারতীতে জোড়া ধামাকা, ব্রাজিলের পর কলকাতায় খেলবে আর্জেন্টিনাকে ‘বেগ দেওয়া’ কেপ ভার্দে!
-
‘হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে…’, ‘বন্দে মাতরম’ মন্তব্যে শর্মিলাকে কটাক্ষ কঙ্গনার
-
সাতসকালে বাড়ির বাইরে পড়ে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ! নেপথ্যে জমি বিবাদ?
-
হাতে সময় দু’সপ্তাহ, আদৌ বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল? বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি