ডিসিআরসি সেন্টারে যাওয়ার জন্য ভোটকর্মীদের গাড়ি দেওয়া হচ্ছে না। দুই-আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরেও তাঁরা গাড়ি পাচ্ছেন না। এর প্রতিবাদে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ভোটকর্মীরা।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, বুধবার দুপুরে সিতাই, দিনহাটা, নাটাবাড়ি সহ বিভিন্ন এলাকার ভোটকর্মীরা মাথাভাঙায় এসে জড়ো হন। এই স্থান থেকে কেউ যাবেন কোচবিহার আবার কেউ দিনহাটা। কিন্তু অভিযোগ, ডিসিআরসি থেকে কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি। সেই কারণে এদিন দুপুরে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীদের একাংশ। প্রায় ৩০ ঘণ্টা চলে এই অবরোধ। এর জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশ। থানার আইসি শুভজিৎ ঝা’র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ভোটকর্মীরা। এরপর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ভোটকর্মীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরে ভোটকর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এক ভোটকর্মী বলেন, ডিসির তরফে কোনও বাসের ব্যবস্থা করা হয়নি। তাই আমরা পথ অবরোধ করেছি। এখানে ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। সিতাই, দিনহাটা, নাটাবাড়ির লোকজন এখানে এসেছি। সবাই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



