West Bengal Assembly Election

পোস্টাল ব্যালটে একই বাক্সে ২ কেন্দ্রের ভোট! ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে বিজেপি, কটাক্ষ তৃণমূলের

প্রথম দফার বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। একই বাক্সে দুই কেন্দ্রের ভোট রাখা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাজ্যের শাসক দল তৃণমূল ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল তুলেছেন। একই বাক্সে দুই কেন্দ্রের ব্যালট রাখা হয়েছে!

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৮:১৭

options
link
পোস্টাল ব্যালটে একই বাক্সে ২ কেন্দ্রের ভোট! ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে বিজেপি, কটাক্ষ তৃণমূলের
পোস্টাল ব্যালটে একই বাক্সে ২ কেন্দ্রের ভোট!

প্রথম দফার বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। একই বাক্সে দুই কেন্দ্রের ভোট রাখা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাজ্যের শাসক দল তৃণমূল ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল তুলেছেন। একই বাক্সে দুই কেন্দ্রের ব্যালট রাখা হয়েছে! সেই বিষয়ে অতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নদিয়ার বিজেপি সাংসদ। এই বিষয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল।

Advertisement

বিজেপি সাংসদের অভিযোগ, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ- এই দুই পৃথক বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই সঙ্গে একটি ব্যালট বাক্সে জমা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি কর্মচারীদের ভোট প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই কাজ হয়েছে বলে সাংসদের দাবি। তাঁর দাবি, এটি কোনও প্রশাসনিক গাফিলতি নয়, পরিকল্পিত কারচুপি। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদ। কমিশনকে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাংসদ একাধিক অভিযোগ করেছেন। ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রেখে মানসিকভাবে ক্লান্ত করে তোলা হচ্ছে! অনেকেই ভোট না দিয়েই ফিরে যান, সেই পরিকল্পনা করা হয়েছে! তাঁর অভিযোগ, সুস্পষ্ট ‘ব্লু-প্রিন্ট’ হয়েছে, সক্রিয় ভূমিকা নিচ্ছে আইপ্যাক। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের কটাক্ষ, “সাংসদ শিশুসুলভ আচরণ করছেন।” স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সমগ্র ভোটপ্রক্রিয়া নির্বাচন কমিশনের নজরদারিতে চলছে। সেখানে কোনও সংস্থা, তৃণমূলের যোগ কীভাবে এল? সেই প্রশ্ন পালটা তোলা হয়েছে। তৃণমূল নেতার দাবি, “ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.